Cart Total Items (0)

Cart

All Sports India

 

অলস্পোর্ট ডেস্ক:‌ আইওএ সভাপতি, রাজ্য সভার সাংসদ ও অলিম্পিয়ান অ্যাথলিট পিটি ঊষার স্বামী ৬৭ বছরের ভি শ্রীনিবাসনের আকস্মিক জীবনাবসানে শোকাহত গোটা দেশের ক্রীড়াপ্রোমীরা। শুক্রবার সকালে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন নিজের বাড়িতে। তাঁকে দ্রুত বাড়ির কাছের হাসপাতালে নিয়ে গেলেও প্রাণ বাঁচানো সম্ভব হয়নি।

খবর পাওয়া মাত্রই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোনে পিটি ঊষার সঙ্গে ফোনে কথা বলে তাঁর স্বামীর মৃত্যুতে গভীর শোকপ্রকাশ করে সমবেদনা জানান। প্রাক্তন কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও কবাডি খেলোয়াড় শ্রীনিবাসন পিটি ঊষার খেলোয়াড় জীবনে সবসময় পাশে থেকে প্রেরণা জুগিয়েছেন। খেলা ছাড়ার পরও ঊষার সব কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিতেন। তাই ঊষার পক্ষে এমন ভাবে শ্রীনিবাসের চলে যাওয়াটা মানা সম্ভব হচ্ছে না। পিটি উষার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন শ্রীনিবাসন ১৯৯১ সালে। দু’‌জনের ছেলে ডঃ উজ্বল ভিগনেশ বাবার মৃত্যুতে ভেঙে পড়েছেন।

ভারতের স্প্রিন্ট কুইন পিটি ঊষা কেরলের কোঝিকোড়ে স্বামীর মৃত্যুতে শোকে মুহ্যমান হলেও শ্রীনিবাসনের সাপোর্টের কথা স্মৃতিচারণ করেছেন গভীর শ্রদ্ধা ও ভালবাসার সঙ্গে। ঊষার ভক্তরাও সেটা স্মরণে রেখে ২০২১ সালে ৩০ তম বিবাহবার্ষির্কীতে ঊষার পোস্ট করা বার্তাটি নতুন কের তুলে ধরেছেন। ওই পোস্ট ঊষা লিখেছিলেন, আমরা সবসময় শুনে থাকি, সব পুরুষের সাফল্যের পিছনে একজন মহিলার হাত থাকে। আমার ক্ষেত্রে উল্টোটা। আমার যাবতীয় সাফল্যের পিছনে একজন পুরুষের (‌শ্রীনিবাসনের)‌ হাত রয়েছে। ধন্যবাদ, একটা পারফেক্ট রিলে টিম জীবনের স্প্রিন্ট দৌড়ের একজন হিসেবে থাকার জন্য শুধু নয়, জীবনের ম্যারাথন দৌড়েও সমানতালে কাটানোর জন্য। ৩০ বছরের একসাথে পথ চলার উৎসব উপভোগ করছি।

ঊষার সঙ্গে ৩৫ বছরের সেই মধুর জুটি এতদিনে ভেঙে গেল শ্রীনিবাসনের।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *