Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ইউএস ওপেন সুপার ৩০০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভাল শুরু করল ভারত। অলিম্পিক পদক জয়ী শাটলার পিভি সিন্ধু ভারতীয় বংশোদ্ভূত তাঁর আমেরিকান প্রতিপক্ষ দিশা গুপ্তাকে হারিয়ে শুরু করলেন। একই দিনে লক্ষ্য সেন ফিনল্যান্ডের ক্যালে কোলজোনেনের বিরুদ্ধে নিশ্চিত জয়ের সঙ্গে তাঁর পুরুষদের একক অভিযান শুরু করলেন। পুরুষদের আর একটি সিঙ্গলস ম্যাচে, এস শঙ্কর সুব্রমনিয়ান, যিনি দু’টি কঠিন বাছাইপর্বের ম্যাচের পর টুর্নামেন্টের মূল ড্রয়ে প্রবেশ করেছিলেন, প্রথম রাউন্ডে প্রতিপক্ষ নাট নুগুয়েনকে ২১-১, ২১-১৬-তে হারিয়ে দেন। অন্যদিকে, বি সাই প্রণীথ বিশ্বের সাত নম্বর চিনা খেলোয়াড় লি শি ফেং-এর কাছে হেরে যান।

সিন্ধু কিছুদিন আগেই কানাডা ওপেনের ফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন। কিন্তু এদিন দাপটের সঙ্গেই শুরু করলেন তিনি। মাত্র ২৭ মিনিটের লড়াইয়ে সিন্ধু ২১-১৫, ২১-১২-তে পরাজিত করে দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করলেন। যেখানে লক্ষ্য তাঁর প্রতিপক্ষকে ৩০ মিনিটেরও কম সময়ে ২১-৮, ২১-১৬-তে পরাজিত করেন।

শঙ্কর বনাম আইরিশ প্রতিপক্ষ নাট নুগুয়েনের ম্যাচটি চলে ৪৪ মিনিটে পর্যন্ত। যেই ম্যাচে ভারতীয় শাটলার ২১-১১, ২১-১৬-তে ম্যাচ জিতে নেন। অন্যদিকে প্রণীত ১৬-২১, ২১-১৪, ২১-১৯-এ হেরে যাওয়ার আগে দ্বিতীয় বাছাই শি ফেংয়ের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াই চলে ১ ঘন্টা ১৪ মিনিট।

অন্য একটি মহিলাদের সিঙ্গলস ম্যাচে, ভারতের ৬১তম র‍্যাঙ্কের রুত্বিকা শিবানী চাইনিজ-তাইপেইয়ের লিন সিয়াং টি-এর কাছে ১৪-২১, ১১-২১-এ হেরে যান।

মঙ্গলবার, প্রাক্তন কমনওয়েলথ গেমস চ্যাম্পিয়ন পারুপল্লী কাশ্যপ জাপানের কু তাকাহাশির বিরুদ্ধে ২১-২৩, ৭-১১ পিছিয়ে থাকার সময় মাঝ পথেই খেলা থেকে সরে দাঁড়ান। তিনি তাঁর প্রথম ম্যাচে ইংল্যান্ডের রোহান মিধার বিরুদ্ধে ২১-১৯, ২১-১৭ জিতেছিলেন।

কৃষ্ণ প্রসাদ গারাগা এবং বিষ্ণুবর্ধন গৌড় পাঞ্জালার পুরুষদের ডাবলস জুটি অবশ্য প্রথম রাউন্ডে ১৪-২১, ১৪-২১ এ চিনা তাইপের লিন ইউ চিয়েহ এবং সু লি ওয়েইয়ের কাছে হেরে যায়। বিডব্লুএফ ওয়ার্ল্ড ট্যুর ছ’টি স্তরে বিভক্ত। যেগুলি হল, ওয়ার্ল্ড ট্যুর ফাইনাল, চারটি সুপার ১০০০, ছ‘টি সুপার ৭৫০, সাতটি সুপার ৫০০ এবং ১১ সুপার ৩০০। টুর্নামেন্টের অন্য একটি বিভাগ, ট্যুর সুপার ১০০, এছাড়াও এখান থেকে র‍্যাঙ্কিং পয়েন্টও দেওয়া হয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *