Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: কানাডা ওপেন-এর ফাইনালে পৌঁছে গেলেন দুই ভারতীয় শাটলার। ক্যালগারিতে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ট্যুর ৫০০ সুপারসিরিজ ইভেন্টে ছুটছে পিভি সিন্ধু, লক্ষ্য সেনদের বিজয়রথ। শুক্রুবার তাঁরা দু’জনেই পৌঁছে গিয়েছে নিজ নিজ বিভাগের কানাডা ওপেনের সেমিফাইনালে। কমনওয়েলথ চ্যাম্পিয়ন পিভি সিন্ধু এবং লক্ষ্য সেন আরও একবার স্বপ্ন দেখাচ্ছেন ভারতকে।

পুরো ম্যাচ জুড়েই সিন্ধুর দাপট বজায় ছিল। শুক্রুবার রাতে তাঁর প্রতিপক্ষ ছিলেন ফ্যাং জি। তাঁর বিরুদ্ধে জয় তুলে নিতে একটুও বেগ পেতে হল না ভারতীয় শাটলারকে। প্রতিপক্ষ দাঁড়াতেই পাড়লেন না সিন্ধুর সামনে। ২১-১৩, ২১-৭ ম্যাচ সহজেই জিতে নিলেন তিনি। এদিকে ছেলেদের সিঙ্গলসেও লক্ষ্য সেন পা রাখলেন সেমিফাইনালে। জার্মান কোয়ালিফায়ার জুলিয়েন ক্যারাগিকে ২১-৮, ১৭-২১, ২১-১০ গেমে হারান লক্ষ্য।

সেমিফাইনালে সিন্ধু মুখোমুখি হতে চলেছেন জাপানের ইয়ামাগুচির সঙ্গে এবং লক্ষ্য সেন নামবেন জাপানের কেনতা নিশিমোতোর বিরুদ্ধে। ২০২২-এ জাপান ওপেনে নিশিমোতোর বিরুদ্ধে শেষবার খেলেছেন লক্ষ্য সেন। দু’জনের একে অপরের বিরুদ্ধে জয়ের রেকর্ড ১-১।

এদিন ম্যাচে সিন্ধু প্রথম থেকেই বুঝে খেলছিলেন। তাঁর অভিজ্ঞতার সামনে ফ্যাং জি-এর দাঁড়াতে কিছুটা সমস্যা হচ্ছিল। তিনি এদিন বেশ কিছু ভুল শটও খেলেন। দ্বিতীয় সেটের শুরুতে ফ্যাং জি ৫-৩ এগিয়ে থাকলেও দ্রুতই ম্যাচের হাল ধরেন সিন্ধু। তারপরই সিন্ধু ১১-৫-এ এগিয়ে যান ফ্যাং জি-এর থেকে। পুরো কোর্ট জুড়ে খেলেন সিন্ধু। খুব কমই তাঁর শাটল আটকেছে জালে। এবং শেষে পর্যন্ত জয় নিশ্চিত করেই কোর্ট ছাড়েন তিনি।

‌‌‌‌‌একইসঙ্গে লক্ষ্য সেনও দাপটের সঙ্গে এগিয়ে ছিলেন। পিভি সিন্ধু ভারতীয় ব্যাডমিন্টনের সুপারস্টার, আর লক্ষ্য সেনকে ভারতীয় ব্যাডমিন্টনের ভবিষ্যৎ হিসেবে ধরা হচ্ছে। এবার দেখার বিষয় এই দুই ভারতীয় শাটলার কানাডা ওপেনের শিরোপা জিততে পারেন কিনা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *