Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: আবারও ব্যর্থ পিভি সিন্ধু । এই মরসুমে টুর্নামেন্টে বারবার ব্যর্থতা পিভি সিন্ধুর আত্মবিশ্বাসকে তলানিতে পৌঁছে দিয়েছে। ভারতের প্রাক্তন কোচ বিমল কুমার মনে করেন, এশিয়ান গেমসে ভারতীয় শাটলারের কাছ থেকে খুব বেশি আশা করা উচিত নয়। গত অগস্টে কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পথে বাঁধা হয়ে দাঁড়ায় তাঁর গোড়ালির চোট। তারপর পাঁচ মাসের দীর্ঘ ছুটি থেকে ফিরেছেন তিনি। গত সপ্তাহে বেঙ্গালুরুতে প্রকাশ পাড়ুকনের অ্যাকাডেমি পিপিবিএ-তে প্রশিক্ষণ নিয়েছেন।

বিমল বলেন, “আমরা বসে ওর সেশনগুলি দেখছি। প্রকাশ ওর সঙ্গে কথা বলে ওকে অনুপ্রাণিত করার চেষ্টা করেছে। আমরা ওর কোচের (মহম্মদ হাফিজ হাশিম) সঙ্গেও যোগাযোগ করেছি। এই মুহূর্তে ওর আত্মবিশ্বাস খুব কম এবং ওর অনেক কাজ রয়েছে। এশিয়ান গেমসে ওর কাছ থেকে আমাদের খুব বেশি আশা করা উচিত নয়।’’

২০১৯-এর বিশ্ব চ্যাম্পিয়ন এই বছর বিডব্লু ট্যুর ইভেন্টের প্রথম রাউন্ডে সাতবার হেরেছে। এই মরসুমে কানাডা ওপেনের একটি সেমিফাইনাল এবং দু’টি কোয়ার্টার ফাইনাল, ইউএস ওপেন সুপার ৩০০ এবং অস্ট্রেলিয়ান ওপেন সুপার ৫০০-তে তিনি নজর কেড়েছিলেন।

ইউএস ওপেনের কোয়ার্টার ফাইনালে হারের পর সিন্ধু স্বীকার করেছিলেন এই হার তাঁর ওপর মানসিক প্রভাব ফেলেছে। তিনি বলেছিলেন, ‘‘এই পরাজয় আমার ওপর মানসিক প্রভাব ফেলেছে। প্রতিটি সফল টুর্নামেন্টের পরে পরাজয়ের অভিজ্ঞতা খুবই হতাশাজনক।’’

পিভি সিন্ধুর প্রশিক্ষণের সময়ে বিমল মনে করেন সিন্ধুকে তাঁর খেলায় কিছু প্রযুক্তিগত পরিবর্তন আনতে হবে এবং তাঁর ফর্ম ফিরে পেতে কিছুটা সময় লাগবে। তিনি বলেন, ‘‘ও খুব বড় খেলোয়াড়। ওকে কিছু সময় দেওয়া দরকার। ওর ফর্ম ফিরতে কয়েক মাস সময় লাগবে।’’

সিন্ধুর ব্যক্তিগত কোচ, মালয়েশিয়ান হাফিজ হাশিম বলেন, ‘‘গত সপ্তাহটি ওর পরিবর্তনের জন্য খুব ভাল ছিল। প্রকাশ পাড়ুকোনের কাছ থেকে শিখতে পেরেছে ও।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *