Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক:‌ মালয়েশিয়া ওপেনের মহিলাদের সিঙ্গলসে সেমিফাইনালে পৌঁছলেন অলিম্পিকে পদকজয়ী ব্যাডমিন্টন তারকা ভারতের গর্ব পিভি সিন্ধু। শুক্রবার আক্সিতা এরিনায় বিশ্বচ্যাম্পিয়ন জাপানের আকানে ইয়ামাগুচি খেলা চলাকালীন চোটের কারণে ম্যাচ থেকে সরে দাঁড়ালে সিন্ধু সেমিফাইনালে জায়গা পান। তবে সিন্ধু সেসময় ২১-‌১১ পয়েন্টে প্রথম গেম জিতে লিড করছিলেন। ইয়ামাগুচি চেয়ার আম্পায়ারের কাছে গিয়ে বলেন, তিনি খেলা চালিয়ে যেতে পারছেন না। হাঁটুতে ব্রেস লাগিয়ে খেলতে নেমেছিলেন ইয়াগুচি। প্রথম গেমটা সিন্ধু ১২ মিনিটে জিতে নেওয়ার পর জাপানের প্রতিপক্ষ আর চোট নিয়ে লড়ার ঝুঁকি নেননি। এরফলে ৮ বছরে এই প্রথমবার মালয়েশিয়া ওপেনের সেমিফাইনালে গেলেন ভারতীয় শাটলার।

এর আগে ১৯ বছর বয়সী তোমোকা মিয়াজাকিকে মাত্র ৩৩ মিনিটে ২১-‌৮,২১-‌১৩ পয়েন্টে উড়িয়ে দিয়ে প্রথমবার সুপার ১০০০ কোয়ার্টারফাইনালে জায়গা করে নেন সিন্ধু। সেমিফাইনালে সিন্ধুর প্রতিপক্ষ দ্বিতীয় বাছাই চীনের শাটলার ওয়াং ঝি ই।

পুরুষ ডাবলসে অবশ্য এদিন ভারতের দিন ভাল যায়নি। বিশ্বচ্যাম্পিয়নশিপে দু’‌বারের ব্রোঞ্জপদকজয়ী সাত্বিক রেড্ডি ও চিরাগ শেঠি জুটি ১০-‌২১, ২১-‌২৩ পয়েন্টে ইন্দোনেশিয়ার ফজর আলফিয়ান ও মহম্মদ রিয়ান আরদিয়ান্তোর কাছে হেরে কোয়ার্টারফাইনাল পর্যায়ে বিদায় নিয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *