অলস্পোর্ট ডেস্ক: রামকুমার রামানাথন এবং সাকেথ মাইনেনি শুক্রবার এশিয়ান গেমস ২০২৩-এর ফাইনালে চাইনিজ তাইপেইয়ের হু ইউ-সিউ এবং জেসন জং-এর কাছে হেরে গেল। ফাইনালে পৌঁছে বৃহস্পতিবারই রুপো নিশ্চিত করে ফেলেছিল ভারতীয় এই জুটি। কিন্তু তা আর সোনায় রূপান্তরিত করা হল না। এদিন ফাইনালে সরাসরি সেটে পুরুষদের ডাবলসে হেরে রুপো নিয়েই সন্তুষ্ট থাকতে হল রামকুমার-মায়নেনি জুটিকে। তাইপেই দলটি অবাছাই ছিল কিন্তু সু (১৮২) এবং জুং (২৩১) উভয়ই ব্যক্তিগত খেলোয়াড় হিসেবে ভাল র্যাঙ্কে ছিল। এদিন তারা ভারতীয় জুটিকে ৬-৪, ৬-৪ সেটে হারিয়ে সোনা নিশ্চিত করে।
সু তাঁর শক্তিশালী সার্ভে সঙ্গে বেসলাইন থেকে খেলাকে অপারেট করছিলেন যখন জুং তাঁর গতি ধরে রাখার কাজটি করছিলেন কোর্ট জুড়ে।
এটি রামকুমারের প্রথম এশিয়ান গেমস পদক এবং মাইনেনির জন্য তৃতীয়, যিনি ২০১৪ ইঞ্চিয়ন সংস্করণে মিক্সড ডাবলসে সানিয়া মির্জার সঙ্গে সোনা এবং সানাম সিংয়ের সঙ্গে পুরুষদের ডাবলসে রুপো জিতেছিলেন।এই এশিয়ান গেমসে এটিই প্রথম টেনিস পদক। ২০১৮-তে ইন্দোনেশিয়ায়, ভারত তিনটি পদক জিতেছিল কিন্তু তারা হ্যাংঝৌ থেকে মাত্র দু’টি পদক নিয়ে ফিরবে।
রোহন বোপন্না এবং রুতুজা ভোসলে মিক্স ডাবলস সেমিফাইনালে পৌঁছে পদক নিশ্চিত করেছেন। এছাড়া দেশের বাকি খেলোয়াড়রা অন্যান্য ইভেন্ট থেকে বিদায় নিয়েছেন।
এদিনই মিক্সড ডাবলসের ফাইনালে উঠেছেন রোহন বোপন্না ও রুতুজা ভোঁসলে। যার ফলে এই জুটিও রুপো নিশ্চিত করে ফেলেছে। শনিবার সোনার লড়াইয়ে নামবে ভারতীয় মিক্স ডাবলস জুটি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
