Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ ভারতীয় টেনিস তারকা রোহন বোপান্না ও তাঁর অস্ট্রেলিয়ান পার্টনার ম্যাথু এবডেনের সঙ্গে মাদ্রিদ ওপেনের পুরুষ ডাবলস খেতাব জিততে পারলেন না। সাত নম্বরে থাকা রোহন বোপান্না ও ম্যাথু এবডেন চলতি মরসুমের দ্বিতীয় এটিপি মাস্টার্স ১০০০-এর ফাইনালে রাশিয়ার কারেন খাচানোভ ও আন্দ্রে রুবলেভ জুটির কাছে ৬-৩, ৩-৬, ১০-৩ গেমে হেরে যান।

ভারতীয়-অস্ট্রেলিয়া জুটি অষ্টম গেমে প্রথম সেট হেরে বসেন। দ্বিতীয় সেটে বোপান্না-এবডেন চতুর্থ গেমে রুশ প্রতিদ্বন্দ্বীর সার্ভিস ভেঙে ৩-১ ব্যবধানে এগিয়ে যান। এরপর ৬-৩ গেমে সেট জিতে নেন বোপান্না-এবডেন। সুপার টাইব্রেকারে ৬-০ পয়েন্টের লিড নিয়ে ১০-৩ ব্যবধানে জিতে নেয় রাশিয়ানরা। দোহা (কাতার ওপেন) এবং ইন্ডিয়ান ওয়েলসে জেতার পর বছরের তৃতীয় টেনিস খেতাব জেতার লক্ষ্য ছিল রোহন বোপান্না এবং ম্যাথু এবডেনের। কিন্তু সেই আশা অপূর্ণ থেকে গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *