Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারতের রোহন বোপন্না ও ম্যাথু এবডেন জুটি অস্ট্রেলিয়ান ওপেন ২০২৪ পুরুষদের ডাবলস শিরোপা জয়ের সঙ্গেই গ্র্যান্ড স্লাম জেতা সবচেয়ে বয়স্ক টেনিস প্লেয়ার হিসেবে রেকর্ড গড়ে ফেললেন। বোপাননা, যিনি এই বছরের মার্চে ৪৪ বছরে পা দেবেন, শনিবার মেলবোর্নে শিরোপা জিতে পুরুষদের ডাবলসের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সী এক নম্বর হওয়াও উদযাপন করছেন। রড ল্যাভার অ্যারিনায় দ্বিতীয় বাছাই সিমোনে বোলেলি এবং আন্দ্রেয়া ভাভাসোরির বিরুদ্ধে ৭-৬ (৭/০), ৭-৫ ব্যবধানে জয় তুলে নেন। এটি এই জুটির প্রথম শিরোপা এবং আগে ৬০টি গ্র্যান্ড স্ল্যামে চেষ্টার পরে পুরুষদের ডাবলসে বোপন্নার প্রথম শিরোপা। জয়ের আগে সর্বাধিক প্রচেষ্টার রেকর্ডও এদিন করে ফেললেন এই ভারতীয় টেনিস তারকা।

বোপন্না পুরুষদের ডাবলস গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জেতা তৃতীয় ভারতীয়। টেনিসের একটি উচ্চ-মানের খেলায়, বোপন্না এবং এবডেন এক ঘন্টা ৩৯ মিনিটের লড়াইয়ে ফাইনাল জিতে নিলেন।

শুধুমাত্র আইকনিক লিয়েন্ডার পেস এবং মহেশ ভূপতি পুরুষদের টেনিসে ভারতের হয়ে মেজর খেতাব জিতেছেন এবং সানিয়া মির্জা মহিলাদের টেনিসে জিতেছেন।

বোপান্নার জন্য এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা, ২০১৭ সালে কানাডার গ্যাব্রিয়েলা ডাব্রোভস্কির সঙ্গ জুটি বেঁধে ফ্রেঞ্চ ওপেন মিক্স ডাবলস জিতছিলেন তিনি।

৪৩ বছর বয়সে, বোপন্না পুরুষদের টেনিসের সবচেয়ে বয়স্ক গ্র্যান্ড স্ল্যাম চ্যাম্পিয়নও হয়েছিলেন। তিনি জিন-জুলিয়েন রোজারের রেকর্ডটি আরও ভালো করেছেন যিনি ৪৯ বছর বয়সে মার্সেলো আরেভোলার সঙ্গে ফ্রেঞ্চ ওপেন পুরুষদের ডাবলস ট্রফি জিতেছিলেন।

বোপন্নার নামের পাশে আরও একটি রেকর্ড হতে চলেছে যা আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। মাঝে মাত্র আর একটা দিন। সোমবারই ঘোষণা হতে চলেছে নতুন এটিপি র্যাঙ্কিং। অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালের পৌঁছনোর সঙ্গে সঙ্গেই সেই রেকর্ড নিশ্চিত করে ফেলেছিলেন তিন। সোমবার ঘোষণা হতে চলা এটিপি ক্রম তালিকায় সব থেক বেশি বয়সী শীর্ষ তারকা হতে চলেছেন রোহন বোপন্না। ৪৩-এ তিনি পেতে চলেছে শীর্ষ র্যাঙ্কিং।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *