Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ  সম্প্রতি বিশ্ব গ্রুপ টু-এর ম্যাচে মরক্কোর বিপক্ষে জিতে রোহন বোপন্না ডেভিস কাপ থেকে বিদায় নিলেন। রবিবার লখনউয়ের গোমতী নগরের বিজয়ন্ত খন্ড মিনি স্টেডিয়ামে ইলিয়ট বেঞ্চেট্রিট-ইউনেস লালামি লারৌসি জুটিকে ৬-২, ৬-১- এ পরাজিত করেন বোপন্না এবং ইউকি ভামব্রি জুটি। বিপক্ষ দল বোপন্নার শক্তিশালী ফোরহ্যান্ডের কাছে দাঁড়াতে পারেনি। ম্যাচ শেষে তিনি বলেন, ”ডেভিস কাপ থেকে বিদায় নেওয়ার জন্য দুঃখিত, কিন্তু একই সঙ্গে এত দীর্ঘ সময় খেলতে পেরে গর্বিত। পুরো দেশকে সমর্থনের জন্য আমি ধন্যবাদ জানাই এবং সব সতীর্থদের, যে অধিনায়কের অধীনে আমি খেলেছি তাদেরকেও ধন্যবাদ জানাই। এটি একটি দুর্দান্ত সফর ছিল, এবং অনেক কিছু শেখার অভিজ্ঞতা হল”।

অন্যদিকে ৪৩ বছরের বোপন্না খুশি এবার কিছুটা সময় পরিবারের সঙ্গে কাটাতে পারবেন ভেবে। ম্যাচের ব্যাপারে বলতে গিয়ে তিনি বলেন, “ওয়ার্ল্ড গ্রুপ ওয়ানের প্লে-অফে যাওয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এখানে ভারতের থাকা উচিত এবং আমাদের এই পথে এগিয়ে যেতে হবে।“

ভারতের নন-প্লেয়িং অধিনায়ক রোহিত রাজপাল, যিনি বর্তমানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটির সদস্য, বলেছেন বোপান্নাকে আমরা মিস করব। “যে কোনও অধিনায়কের জন্য, যখন আপনার কাছে রোহন বোপান্নার মতো একজন খেলোয়াড় থাকে, তখন কে তার সঙ্গে খেলবে তা নিয়ে সবসময় লড়াই হয়। সবাই তার সঙ্গে ডাবলস খেলতে চায়,” রাজপাল বলেন।  

তিনি আরও বলেন, ‘‘পুরো দল তাঁর এই সিদ্ধান্তে বড় ধাক্কা খেয়েছে। সম্প্রতি তিনি ইউকি এবং রামের সঙ্গে অনেক অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন। আমরা ভবিষ্যতেও তাঁর উপদেশ নেব।’’

রাজপাল মনে করেন ভারতীয় জুটি খেলোয়াড়রা সবসময়ই কিংবদন্তি হয়ে রয়ে গিয়েছেন কিন্তু তিনি একা সবার নজর কেড়েছেন। ‘‘আমরা খুবই শক্তিশালী দল এবং আমরা ডেভিস কাপে অনেক মন দিয়ে খেলছি। আমরা যখন খেলি, তখন আমাদের হারানো কঠিন। একইভাবে, যদি আমাদের শীর্ষ দলগুলিকে হারাতে হয় তবে অবশ্যই আমাদের খেলোয়াড়দের  খুব ভাল একক পারফরম্যান্স করতে হবে, কারণ এককদের জন্য চারটি পয়েন্ট রয়েছে। দলে আমাদের এককদের আরও মনোযোগ দিতে হবে, বলেন রাজপাল।’’

বোপন্নার মতে, দলে কিছু প্রতিভাবান খেলোয়াড় আছে যারা দলকে এগিয়ে নিয়ে যাবে এবং তিনি সবসময় তাদের সাহায্যের জন্য পাশে থাকবে। বোপন্না বিশ্বাস করেন  ডেভিস কাপ থেকে বিদায় নেওয়া তার ক্যারিয়ারের শেষ নয়। “পরিবারের সঙ্গে কিছুদিন সময় কাটাবো এবং আবার খেলায় ফিরে আসবো। টেনিস একটি খুব ব্যস্ত সময়সূচীর খেলা, নিউ ইয়র্ক থেকে এসে আবার চীনে যেতে হবে। আমরা হ্যাংঝৌ যাওয়ার আগে কমপক্ষে এক সপ্তাহের অনুশীলন করতে হবে। (এশিয়ান গেমসের জন্য),” তিনি বলেন।

এই জয়ের সঙ্গে ভারত ২০২৪-এ বিশ্ব গ্রুপ একে প্লে অফে খেলার যোগ্যতা অর্জন করল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *