রোহন বোপন্না-ম্যাথু এবডেন
অলস্পোর্ট ডেস্ক: ভারতকে উইম্বলডনের স্বপ্ন দেখাচ্ছিলেন রোহন বোপন্না-এবডেন জুটি। একমাত্র ভারতীয় হিসাবে তিনি খেতাব জয়ের দৌঁড়ে এগিয়ে ছিলেন। কিন্তু সেই স্বপ্ন ভেঙে গেল সেমিফাইনালেই। রোহন বোপন্না এবং তাঁর ডবলস সঙ্গি ম্যাথেউ এবডেন বৃহস্পতিবার উইম্বলডন থেকে বিদায় নিলেন।
ভারতীয় শাটলার তাঁর অস্ট্রেলিয়ার সঙ্গিকে নিয়ে উইন্বলডনের ডবলসে পা রেখেছিলেন। উইম্বলডনের প্রথম থেকেই অসাধারণ পারফরম্যান্স দিয়ে সকলের মন জয় করেছিলেন তাঁরা। কিন্তু শেষ পর্যন্ত জয়ের শিখরে পৌঁছতে পারলেন না তাঁরা। শীর্ষ বাছাই নেদারল্যান্ড-ব্রিটিশ জুটি ওয়েসলে কুলহোফ এবং নীল স্কুপস্কি স্ট্রেট সেটে হারিয়ে দিলেন রোহনদের। ষষ্ঠ বাছাই বোপন্না এবং এবডেনকে হারাতে তাঁদের সময় লাগে প্রায় দেড় ঘন্টা। ৫-৭, ৪-৬ গেমে পরাস্ত হয় বোপান্নারা।
কুলহোফ ও স্কুপস্কির জুটি শুরু থেকেই বোপন্না ও এবডেন জুটিকে চাপে রেখেছিল। ফলে প্রথম সেটে ৫-৭ গেমে হারে বোপন্নারা। ভারত-অস্ট্রেলিয়ার জুটি দ্বিতীয় সেটেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। ৪-৬ গেমে পরাজিত হয় তাঁরা। এতে ৪৩ বছর বয়সী বোপন্নার উইম্বলডনে ডাবলস খেতাব জয়ের স্বপ্ন অধরা থেকে গেল। সঙ্গে স্বপ্ন ভঙ্গ হল বহু ভারতীয় ক্রীড়াপ্রেমীর। কুলহোফ এবং স্কুপস্কির জুটি দু’টির মধ্যে দু’টি ব্রেক পয়েন্টই জিতে নেয়। বোপন্নার জুটি একটিও ব্রেক পয়েন্ট তুলে নিত পারেনি।
কোয়ার্টার ফাইনালে ডবলস সঙ্গি ট্যালন গ্রিকস্পোর এবং রবার্ট স্টিভেনসকে ৬-৭(৩), ৭-৫ এবং ৬-২ গেমে হারিয়ে ফাইনালে ওঠে এই দুই জুটি।
এর আগে বোপন্না সানিয়া মির্জার সঙ্গে অস্ট্রেলিয়া ওপেনের ফাইনালে পৌঁছেছিলেন। এছাড়া উইম্বলডন সঙ্গি এবডনের সঙ্গে তিনি দু’বার এটিপি শিরোপা জিতেছিলেন।
৪৩ বছর বয়সী বোপন্না ২০১৫ সালে প্রথমবার উইম্বলডন সেমিফাইনালে পৌঁছেছিলেন। এ বছর তৃতীয়বার সেমিফাইনালে পা রেখেছিলেন তিনি। প্রতিবারই সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে তাঁকে। ২০১০-এ তিনি ইউএস ওপেনে রানার্স আপ হয়েছিলেন। এবং পুরুষদের ডবলসে তিনি মোট চারবার গ্র্যান্ড স্লাম সেমিফাইনাল পর্যন্ত উঠতে পেরেছিলেন তিনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
