Cart Total Items (0)

Cart

All Sports
সাত্ত্বিক সাইরাজ

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় শাটলার সাত্ত্বিক সাইরাজ ব্যাডমিন্টনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লেখালেন। একজন পুরুষ শাটলার হিসেবে সবচেয়ে দ্রুততম শাটল চালানোর রেকর্ড করলেন তিনি। ৫৬৫ কিমি প্রতি ঘন্টা গতিতে শাটল ককে হিট করার রেকর্ড করলেন। সাত্ত্বিক তাঁর সঙ্গি চিরাগ শেট্টির সঙ্গে সম্প্রতি ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ জিতেছেন।

 ২০১৩-র মে-তে মালয়েশিয়ার ট্যান বুন হিওং-এর সেট করা এক দশক আগের রেকর্ড ভাঙলেন সাত্ত্বিক। যিনি ৪৯৩ কিমি প্রতি ঘন্টা (৩০৬.৩৪ মাইল) গতিতে হিট করে গিনেস রেকর্ড তৈরি করেছিলেন। সাত্ত্বিক সাইরাজ সেই রেকর্ড ভেঙে দিলেন এত বছর পর।

মালয়েশিয়ার ট্যান পার্লি দ্রুততম মহিলা শাটলার, যিনি ৪৩৮ কিমি প্রতি ঘন্টা (প্রায় ২৭২ মাইল) গতিতে হিট করার জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছেন।

জাপানি ক্রীড়া সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ইয়োনেক্স এদিন একটি রিলিজে বলে, ‘‘ইয়োনেক্স খুবই গর্বিত এটি ঘোষিত করতে পেরে যে, ব্যাডমিন্টন তারকা সাত্ত্বিক সাইরাজ রানকিরেড্ডি (ভারত) এবং ট্যান পার্লি (মালয়েশিয়া) দ্রুততম পুরুষ ও মহিলা শাটলার, যাঁরা তাঁদের হিটের জন্য নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন।’’

“এর আগে ব্যাডমিন্টনে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডটি ২০১৩ মে-তে হয়েছিল, অর্থাৎ এক দশকেরও বেশি সময় কেটে গিয়েছে মাঝে। এতদিন পর রাঙ্কিরেড্ডি প্রথম রেকর্ডটি ভাঙতে পেরেছেন,” বলা হয়েছে রিলিজে।

 নতুন বিশ্ব রেকর্ডটি ১৪ এপ্রিল, ২০২৩-এ করা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের সরকারী কর্মকর্তারা গতিবেগের ভিত্তিতে সেদিনের খেলাটিকে সম্পূর্ণভাবে যাচাই করার পরই এই ফলাফল প্রকাশ্যে আনেন। সাত্ত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডির এই হিটটিকে জাপানের সাইতামার সোকাতে ইয়োনেক্স ফ্যাক্টরিতে পরিমাপ করা হয়েছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *