সাত্ত্বিক-চিরাগ জুটি
অলস্পোর্ট ডেস্ক: হোম ফেভারিট সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি ইন্ডিয়া ওপেন ফাইনালে বিশ্ব চ্যাম্পিয়ন ক্যাং মিন হিউক এবং সিও সাং জায়ের বিরুদ্ধে উত্তেজনাপূর্ণ ফাইনালে হেরে গেলেন। রবিবার নয়াদিল্লিতে এই ভারতীয় জুটি টানা দ্বিতীয়বার রানার্স-আপ হয়ে শেষ করল। কেডি যাদব ইন্ডোর স্টেডিয়ামে শ্বাসরুদ্ধকর ব্যাডমিন্টনে দুই জুটি ৬৫ মিনিট লড়াই করার পরে এশিয়ান গেমসের চ্যাম্পিয়ন সাত্ত্বিক এবং চিরাগ ২১-১৫, ১১-২১, ১৮-২১-এ কং এবং সিওর কাছে পরাজিত হন।
ভারতীয় জুটি, যারা ২০২২ সংস্করণ জিতেছিল। গত সপ্তাহেও মালয়েশিয়া সুপার ১০০০-এ দ্বিতীয় সেরা হতে হয়েছে। সাত্ত্বিক এবং চিরাগের তাদের কোরিয়ান প্রতিদ্বন্দ্বীদের বিরুদ্ধে ম্যাচটি সবসময়ই কঠিন ছিল। এদিন যদিও শুরু দেখে মনে হয়েছিল ভারতীয় জুটি দাপটের সঙ্গে চ্যাম্পিয়ন হবে।
এই জুটি ১১-৯-এ এগিয়ে ছিল এবং শীঘ্রই বিরতির পরে ১৯-১৩-তে পৌঁছে যায়। ভারতীয় জুটি দ্বিতীয় রাউন্ডের শুরুটা ভালো করতে পারেনি। ১-৫- পিছিয়ে পড়েছিল কিন্তু গতির পরিবর্তন এবং কৌণিক রিটার্ন তাদের এটিকে ৫-৭ করতে সাহায্য করে। যদিও ঘু্রে দাঁড়াতে পারেনি। দুই সেট টাই হওয়ার পর তৃতীয় সেট হেরে রানার্স হয়েই থাকতে হল ভারতীয় জুটিকে।
