অলস্পোর্ট ডেস্ক: শনিবার সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির তারকা ভারতীয় জুটি মালয়েশিয়ার চতুর্থ বাছাই সোহ উই ইক এবং অ্যারন চিয়াকে সরাসরি গেমে পরাজিত করে ইন্ডিয়া ওপেন ৭৫০ টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নিল।
ভারতীয় জুটি তাদের প্রতিপক্ষের উপর প্রথম থেকেই আধিপত্য বিস্তার করে এবং ম্যাচটি ২১-১৮, ২১-১৪ গেমে জিতে নেয়।
এর আগে, এইচএস প্রণয় তাঁর পুরুষ একক সেমিফাইনালে চিনের শি ইউকির কাছে ১৫-২১, ৫-২১-এ হেরে যান। প্রথম গেমে প্রণয় কঠিন লড়াই করলেও শি ইউকি খেলার দখল নিয়ে নেন। দ্বিতীয় গেমে আর দাঁড়াতেই পারেননি প্রণয়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
