সাত্ত্বিক-চিরাগ জুটি
অলস্পোর্ট ডেস্ক: চায়না মাস্টার্স সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টে ইন্দোনেশিয়ার লিও রলি কার্নান্দো এবং ড্যানিয়েল মার্থিনের বিরুদ্ধে সরাসরি গেমে জিতে সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি পুরুষদের ডাবলসের সেমিফাইনালে পৌঁছে গেলেন। শীর্ষ বাছাই ভারতীয় জুটি এদিন আক্রমণাত্মক খেলে বিশ্বের এক নম্বর খেলোয়াড়কে হার মানতে বাধ্য করেন। ইন্দোনেশিয়ান জুটিকে ২১-১৬, ২১-১৪-তে ৪৬ মিনিটে হারিয়ে দেয় ভারতীয় জুটি। এই বছর ইন্দোনেশিয়া সুপার ১০০০, কোরিয়া সুপার ৫০০ এবং সুইস সুপার ৩০০ জিতে নেওয়া সাত্ত্বিক এবং চিরাগ, দুই চিনা জুটির মধ্যে অন্য কোয়ার্টার ফাইনাল ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে। হি জি টিং এবং রেন জিয়াং ইউ এবং অষ্টম বাছাই লিউ ইউ চেন এবং ও জুয়ান ই জুটি খেলবে অন্য কোয়ার্টার ফাইনালে।
উভয় জুটিরই সমানে সমানে লড়াই দিয়েই ম্যাচটি শুরু করেছিল। কিন্তু ভারতীয় জুটি শীঘ্রই আক্রমণাত্মক শটের সঙ্গে ১৪-১৪-এ বিরতিতে আধিপত্য বিস্তার করতে শুরু করে। চিরাগের কিছু সঠিক পদক্ষেপ শীঘ্রই ১৯-১৬-এ তুলে নিয়ে যায় ভারতীয় জুটিকে।
ভারতীয়রা দ্বিতীয় গেমের শুরুতে ৫-২ এগিয়ে যায়। ৭-৫-এ দুই পয়েন্টের লিড নিশ্চিত করে ফেলে। সঙ্গে স্ম্যাশের ঝড় ভারতীয়দের ব্যবধান ১১-৬-এ নিয়ে যায়।
ইন্দোনেশিয়ানরা তাদের প্রতিপক্ষের আক্রমণের সঙ্গে তাল মেলাতে পারেনি, যারা প্রথম পয়েন্ট থেকেই লড়াই করছিলেন। ভারতীয়রা দ্রুত ১৭-১০-এ চলে যায়। ৪৮টি শট-সহ ম্যাচের দীর্ঘতম ফাইট চলে। সাত্ত্বিক এবং চিরাগ তাদের শেষ চারে জায়গা পেতে একটি ভিডিও রেফারেলও জিতে নেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
