Cart Total Items (0)

Cart

All Sports
কোরিয়া ওপেন

অলস্পোর্ট ডেস্কঃ ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়ন হয়েছেন কিছুদিন আগেই। এবার কেরিয়ারের সেরা র‍্যাঙ্কে পৌঁছালেন ভারতীয় ব্যাডমিন্টনের পরিচিত মুখ সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। বিডব্লু এফের ক্রমতালিকা অনুযায়ী তাঁদের র‍্যাঙ্কিং পাঁচ।

এশিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালে মালয়েশিয়ার ওং ইউ সিন এবং তেও ই-এর বিরুদ্ধে তাঁরা প্রথম গেমে হারেন। সেখান থেকে হাড্ডহাড্ডি লড়ে তাঁরা ম্যাচ জিতে নেন ১৬-২১, ২১-১৭, ২১-১৯ ফলে। জয়ের পরে উচ্ছ্বসিত সাত্ত্বিক বলেছিলেন, ‘‘বিশ্বাসই করতে পারছিলাম না প্রথমে আমরাই নতুনএশীয় চ্যাম্পিয়ন। দেশকে আরও সাফল্য এনে দিতে চাই।’’

দীনেশ খন্না ১৯৬৫ সালে লখনউয়ে এই প্রতিযোগিতার সিঙ্গলসের ফাইনালে তাইল্যান্ডের সাংগব রাতানুসোর্নকে হারিয়ে সোনা জিতেছিলেন। এর আগে পুরুষদের ডাবলসে এশিয়া চ্যাম্পিয়নশিপে ভারতীয় খেলোয়াড়দের সেরা ফল ছিল ১৯৭১ সালে দীপু ঘোষ এবং রামন ঘোষের ব্রোঞ্জ পদক জয়।

এ ছাড়া ১৯৬২ থেকে এই প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে মোট ১৭টি ব্রোঞ্জ পদক জিতেছে ভারত। কিন্তু এত দিন দ্বিতীয় সোনা আসেনি। সেই অভাব পূরণ করল তারকা ভারতীয় ডাবলস জুটি। এ ছাড়া বিশ্বব্যাডমিন্টন সংস্থার ওয়ার্ল্ড টুরে পাঁচ বার খেতাব জিতেছেন সাত্ত্বিক-চিরাগ। তবে ব্যাডমিন্টন এশিয়া চ্যাম্পিয়নশিপে সোনা তাঁদের খেলোয়াড়জীবনের এখনও পর্যন্ত সেরা কৃতিত্ব বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *