অলস্পোর্ট ডেস্ক: শাহরেজ খান। তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ও বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সদস্যের ভাইপো। কিন্তু সেটাই তাঁর একমাত্র পরিচয় নয়। বরং তিনি নিজেকে চিনিয়েছেন অন্যভাবে ক্রীড়াক্ষেত্রে নিজের দক্ষতা তুলে ধরে। পাকিস্তান ট্রায়াথলন দলের সেরা অ্যাথলিট হিসেবে শাহরেজ যোগ্যতার্জন করেছেন ২০২৬ জাপান এশিয়ান গেমসে অংশ নেওয়ার।
একটি প্রাথমিক দল নির্বাচন করে হয়েছে ট্রায়াথলের জন্য বাছাই পদ্ধতির মাধ্যমে। সেই দলে শাহরেজ ছাড়াও আছেন হামজা আসিফ, সানা আরিফ ও আয়েশা ওয়াকশ। অতিরিক্ত বাছাই পর্ব আয়োজন করা হবে আরও কয়েজন ট্রায়াথলন অ্যাথলিটকে অন্তর্ভুক্ত করতে চুড়ান্ত দল এশিয়ান গেমসে পাঠানোর আগে।
শাহরেজের আয়রনম্যান যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালে ইসলামাবাদে চ্যালেঞ্জিং হাফ ম্যারাথনের মাধ্যমে। তারপর থেকে শাহরেজ সাতটি ৭০.৩ আয়রনম্যান ইভেন্টে অংশ নিয়েছেন বিশ্বের বিভিন্ন জায়গায়। যার মধ্যে আছে লুক্সেমবুর্গ, তুরস্ক, নিউজিল্যান্ড, ফিলিপিন্স, ও দক্ষিণ আফ্রিকা। ফিলিপিন্সের পুয়ের্তো প্রিন্সেসার আয়রনম্যান ৭০.৩ দৌড়ে সপ্তম স্থান পান শাহরেজ। আর এই ফলের জন্য বিশ্বের এলিট এনডিওরেন্স অ্যাথলিটের তালিকায় তাঁর নাম ওঠে। সেই সুবাদে পাকিস্তানের দ্বিতীয় অ্যাথলিট হিসেবে আয়রনম্যান ৭০.৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার সুযোগ পান শাহরেজ। বিশ্ব অ্যাথলিট ক্যাটিগরিতে আয়রনম্যান অ্যাথলিট হিসেবে প্রথম সারির ৫ শতাংশ খেলোয়াড়দের মধ্যে বর্তমানে আছে শাহরেজ।
২০২৬ জাপান এশিয়ান গেমসের জন্য পাকিস্তান ট্রায়াথলন দলে সুযোগ পাওযা নিয়ে শাহরেজের প্রতিক্রিয়া, ‘ জাপানের এশিয়ান গেমসের মঞ্চ আমাকে ডাকছে। ভাল লাগছে ট্রায়াথলন দলের সেরা অ্যাথলিট হিসেবে দলে নির্বাচিত হওয়ায়। দেশের হয়ে সর্বোচ্চ স্তরে প্রতিনিধিত্ব ও প্রতিদ্বন্দ্বিতা করতে পারব বলে গর্বিত। এটা সম্ভব হয়েছে সকাল থেকে রাত পর্যন্ত হাড়ভাঙা ট্রেণিংয়ের জন্য। আয়রনম্যান ইভেন্ট থেকে স্প্রিন্ট দূরত্বের ট্রায়াথলনে মনোনিবেশ করাটা আমার কাজে এসেছে।’
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
