অলস্পোর্ট ডেস্ক: বহু বছর পাকিস্তানে গিয়ে কোনও ক্রিকেট খেলেনি ভারত। দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ ২০১২-১৩ থেকে। আইসিসির কোনও টুর্নামেন্ট পাকিস্তানে আয়োজিত হলে ভারত খেলেছে নিউট্রাল ভেন্যুতে। যা নিয়ে কম জলঘোলা করেনি পাকিস্তান। বেশিদিন আগের কথা নয়, চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তান আয়োজন করলেও ভারতের খেলাগুলো হয়েছিল সংযুক্ত আরব আমিরশাহীতে। আর পাকিস্তানে গিয়ে খেলা থেকে মুখ ঘুরিয়ে নেওয়ার পিছনে ভারতের উপর আতঙ্কবাদী হামলা। যা আরও একবার তাজা করে দিল মঙ্গলবার দুপুরে পহেলগামে সাধারণের উপর হামলা। যার জেরে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের। যার তীব্র নিন্দা করছে গোটা বিশ্ব। বাদ যাননি ভারতের ক্রীড়াবিদরাও।
সেই তালিকায় যেমন রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়, সচিন তেন্ডুলকর তেমন রয়েছেন পিভি সিন্ধুর মতো অলিম্পিয়ানও। সচিন তাঁর অফিশিয়ান সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, “স্তম্ভিত, গভীরভাবে শোকাহত ভয়ঙ্কর এই ঘটনা শোনার পর থেকে যেভাবে সাধারণ মানুষের উপর পহেলগামে হামমলা চালানো হয়েছে।” তিনি আরও লেখেন, “ক্ষতিগ্রস্থ পরিবার কী পরিস্থিতির মধ্যে দিয়ে যা কল্পনা করা যায় না। ভারত এবং বিশ্ব এই কঠিন অন্ধকার সময়ে একত্রিত। ন্যায় বিচারের প্রার্থণা করছি।”
এই ভয়ঙ্কর পরিস্থিতিতে চুপ করে থাকতে পারেননি প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়ও। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, “পহেলগামে ক্ষতিগ্রস্থদের পরিবারের দন্য আমার প্রার্থণা। দোষীদের বিরুদ্ধে। কঠিন ব্যবস্থা নিতে হবে ভারত সরকারকে, কাউকে ছেড়ে দেওয়া হব না।”
ভারত তথা বাংলার ক্রিকেটার শ্রীবৎস গোস্বামী জোড়ালভাবে দাবি করেছেন, যেন পাকিস্তানের সঙ্গে ক্রিকেট আর না খেলে ভারত। তিনি তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে লেখেন, “ভারত যখন চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তানে দল পাঠায়নি তখন অনেকেই অনেক কিছু বলেছিল, খেলা নাকি রাজনীতির ঊর্ধ্বে। ভারতের নিরীহ মানুষদের খুন করা হয়তো পাকিস্তানের প্রিয় খেলা। ভারতের এক ইঞ্চিও সহ্য না করে এর জবাব দেওয়া উচিত, ব্যাটে-বলে নয়।”
অলিম্পিকে জোড়া পদকজয়ী পিভি সিন্ধু লেখেন, “আমার মন ভারাক্রান্ত পহেলগামে ক্ষতিগ্রস্থদের জন্য। খুব কষ্ট হচ্ছে। অনেকটা হারানো। কোও কারণ নেই, কোনও কারণ এর জন্যয গ্রহনযোগ্য নয়। পরিবারের যারা রয়েছ তাদের যন্ত্রণা ভাষায় প্রকাশ করা যাবে না। কিন্তু আপনারা একা নন, আমরা সঙ্গে আছি।”
হরভজন সিং, সুরেশ রায়না, পিআর শ্রীজেশ, সাইনা নেহওয়াল, পার্থিব প্যাটেল, শুভমান গিল, কেএল রাহুল, অনীল কুম্বলে, অভিনব বিন্দ্রা, নীরজ চোপড়াও এর বিরুদ্ধে মুখ খুলেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
