Cart Total Items (0)

Cart

All Sports India
সুমিত নাগাল

অলস্পোর্ট ডেস্ক: ভারতের সেরা সিঙ্গলস টেনিস তারকা সুমিত নাগাল ১৬ পয়েন্ট হারিয়ে শীর্ষ-১০০ থেকে নেমে গেলেন, যার ফলে সর্বশেষ এটিপি র‍্যাঙ্কিংয়ে তিনি তিনধাপ পিছিয়ে ১০১-এ নেমে গিয়েছেন। গত বছর একই সপ্তাহে, নাগাল একটি কোয়ালিফায়ার হিসাবে চেন্নাই চ্যালেঞ্জারের সেমিফাইনালে পৌঁছে ৪১ র‌্যাঙ্কিং পয়েন্ট অর্জন করেছিল। গত সপ্তাহে বেঙ্গালুরুতে মাত্র ২৫ পয়েন্টই দখল করতে পেরেছিলেন। নাগাল চেন্নাইতে তাঁর দুর্দান্ত প্রদর্শনের পরে শীর্ষ-১০০তে জায়গা করে নিয়েছিলেন।

ভারতের পরবর্তী সেরা একক খেলোয়াড়, রামকুমার রামানাথন ৪২ ধাপ লাফিয়ে ৪২০-তে পৌঁছেছেন এবং তার পরে রয়েছেন শশিকুমার মুকুন্দ (৪৫৭, -২০), এস ডি প্রজওয়াল দেব (৫৯৫) এবং দিগ্বিজয় প্রতাপ সিং (৬২৩, -১১)৷

নাগাল এই সপ্তাহে পুণে চ্যালেঞ্জারে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বৃহস্পতিবার দ্বিতীয় রাউন্ডে তাঁর মুখোমুখি হবে নিকি পুনাচার।

ডাবলসে রোহন বোপন্না বিশ্বের এক নম্বর খেলোয়াড় হিসাবে নিজের জায়গা ধরে রেখেছে‌ন এবং তার পরে রয়েছেন ইউকি ভামব্রি (৬০, ১), এন শ্রীরাম বালাজি (৮০, -১), বিজয় সুন্দর প্রশান্ত (৮১, ১), সাকেথ মাইনেনি (৮৯, ১৬) এবং অনিরুধ চন্দ্রশেকর (৯৪, -৪)।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *