সুমিত নাগাল
অলস্পোর্ট ডেস্ক: ভারতের সুমিত নাগাল অস্ট্রেলিয়ান ওপেন ২০২৪-এর দ্বিতীয় রাউন্ডে প্রবেশ করে ভারতের হয়ে ইতিহাস রচনা করে ফেললেন, ৩৫ বছরে এই প্রথম। বিশ্ব র্যাঙ্কিং ২৭ আলেকজান্ডার বুবলিককে সহজেই হারিয়ে দেন এই ভারতীয় উদীয়মাণ তারকা। নাগাল তাঁর প্রতিপক্ষকে প্রথম দুই সেটে পরাস্ত করে ৬-৪ এবং ৬-২। তৃতীয় সেটটি অবশ্য হাড্ডাহাড্ডি লড়াইয়ে পৌঁছে যায়, প্রথম ছয় গেমে দুই খেলোয়াড়ের নেক-টু-নেক লড়াই দেখা যায়। এর পর নাগাল বুবলিককে ৪-৩ পিছনে ফেলার সুবিধা নিয়ে ৫-৩ করেন। তবে, তখনও তৃতীয় সেটের যবনিকাপতন হয়নি।
নাগালের দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেওয়া তখন ধাক্কা খায় যখন বুবলিক একটিও পয়েন্ট নষ্ট না করে ৪-৫-এ এগিয়ে যেতে সক্ষম হন। ভারতীয় তারকা সেই সময় তাঁর সার্ভ ধরে রাখতে ব্যর্থ হন, কাজাখস্তান তারকা সেই সময় ৫-৫ করে ফেলেন।
উভয় খেলোয়াড়ই তাদের নিজ নিজ খেলা ধরে রেখে খেলাকে টাই-ব্রেকারে পরিণত করে যেখানে নাগাল ৭-৫ ব্যবধানে জয়ী হন। ১৯৮৯ সালের পর এই প্রথম কোনও ভারতীয় গ্র্যান্ড স্লামে কোনও বাছাই করা খেলোয়াড়কে পরাজিত করলেন। খেলার ফাইনাল ফল ৬-৪, ৬-২, ৭-৬।
নাগালের দ্বিতীয় রাউন্ডের যোগ্যতা অর্জন ভারতীয়দের জন্য টেনিস ইতিহাসে একটি স্মরণীয় কীর্তি। পুরুষদের একক ইভেন্টের ক্ষেত্রে, অস্ট্রেলিয়ান ওপেনে ভারতীয় টেনিস খেলোয়াড় হিসেবে তৃতীয় রাউন্ডে পৌঁছনোর ঘটনা ইতিহাস হয়ে গিয়েছে, এই প্রজন্ম সেটা জানে না৷
কিংবদন্তি রমেশ কৃষ্ণন অস্ট্রেলিয়ান ওপেনে তাঁর কেরিয়ারে মোট পাঁচবার তৃতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করেছিলেন। তিনি ১৯৮৩, ১৯৮৪, ১৯৮৭, ১৯৮৮ এবং ১৯৮৯-এ এই জায়গায় পৌঁছেছিলেন। ১৯৮৯ সালে দ্বিতীয় রাউন্ডে তিনি বিখ্যাত বিশ্ব নং ১ ম্যাটস উইল্যান্ডারকে পরাজিত করেছিলেন।
বিজয় অমৃতরাজ হলেন আর এক ভারতীয় যিনি অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম রাউন্ড পেরিয়েছিলেন। তিনি ১৯৮৪ অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছিলেন এবং লিয়েন্ডার পেসও ১৯৯৭ এবং ২০০০ সালে তা করেছিলেন।
ভারতের সাম্প্রতিক টেনিস ইতিহাসের কথা বললে, বর্তমানে অবসরপ্রাপ্ত সোমদেব দেববর্মন ২০১৩ অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় রাউন্ডের জন্য যোগ্যতা অর্জন করতে পেরেছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
