সুমিত নাগাল
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় টেনিসের উদীয়মান মুখ সুমিত নাগাল। সম্প্রতি শিরোনামে উঠে এসেছিলেন নিজের ফিনান্সিয়াল সমস্যার কথা সামনে এনে। সঙ্গে সঙ্গেই পাশে দাঁড়িয়েছিলেন অনেকেই। তাতে কিছুটা স্বস্তি মিলেছে। যদিও তিনি তাঁর সমস্যার প্রভাব কখনওই পড়তে দেননি তাঁর খেলায়। এদিনও তার প্রমান রাখলেন। সুমিত নাগাল এশিয়ান গেমস ২০২৩ পুরুষদের সিঙ্গলসের প্রি-কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেলেন।
ম্যাকাও-এর হো টিন মার্কোকে তিনি হারিয়ে দিলেন স্ট্রেট সেটে। একটি ম্যাচও না হেরেই প্রি-কোয়ার্টারের যোগ্যতা অর্জন করলেন তিনি। ১৫৯ র্যাঙ্কিং-এ থাকা সুমিত নাগালের কাছে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ সহজ হবে এটাই আশা করা হয়েছিল। তাঁর প্রতিপক্ষ এটিপি র্যাঙ্কিংয়ে এখনও জায়গা করে নিতে পারেননি। সে কারণে ধৱেই নেওয়া হয়েছিল নাগাল এই ম্যাচ সহজেই জিতে নেবেন। গেমসের পঞ্চম বাছাই নাগাল প্রথম রাউন্ডে বাই পেয়েছিলেন। এদিন মাত্র ৪৫ মিনিটেই ৬-০, ৬-০-এ ম্যাচ জিতে যান।
দ্বিতীয় রাউন্ডের অন্য ম্যাচে কাজাখস্তানের বেইবিট ঝুকায়েভ এবং তাজাকিস্তানের ফিরুজ মুখিদিনভের মধ্যে যে জিতবেন তাঁর বিরুদ্ধে প্রি-কোয়ার্টারের ম্যাচে খেলতে হবে সুমিত নাগালকে।
এদিন পুরুষদের ডবলসে সাকেথ মাইনেনি এবং রামকুমার রামানাথান নামবে নেপালের অভিষেক বাস্তোলা এবং প্রদীপ খাড়াকারের বিরুদ্ধে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
