Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ক্রীড়া মন্ত্রক বুধবার বার্ষিক ক্রীড়া পুরস্কার-এর জন্য মনোনয়নের উপর তাদের মতামত জানিয়ে দিল। ব্যাডমিন্টন খেলোয়াড় সাত্ত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টির জন্য মর্যাদাপূর্ণ খেলরত্ন সম্মান এবং পেসার মহম্মদ শামি-সহ ২৬ জন ক্রীড়া ব্যক্তিত্বর জন্য অর্জুন পুরস্কার নিশ্চিত করা হয়েছে মন্ত্রকের তরফে।

৯ জানুয়ারি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ক্রীড়াবিদদের হাতে পুরস্কার তুলে দেবেন। চিরাগ এবং সাত্বিক এশিয়ান গেমসের সোনা জয়ী, বিশ্ব চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জয়ী এবং কমনওয়েলথ গেমসে রুপো জয়ী জুটি।

অন্যদিকে ৩৩ বছর বয়সী মহম্মদ শামি, ওডিআই বিশ্বকাপে তাঁর দুরন্ত ফর্ম দেখিয়েছেন, যেখানে ভারত ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হয়। হারলেও বিশ্বকাপের সর্বোচ্চ উইকেট শিকারি তিনিই। তিনি সাত ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন।

এই বছরের অর্জুন পুরস্কারের জন্য নির্বাচিত ক্রীড়াবিদদের মধ্যে রয়েছেন হকি খেলোয়াড় কৃষাণ বাহাদুর পাঠক এবং সুশীলা চানু, তীরন্দাজ ওজস প্রভিন দেওতালে এবং অদিতি গোপীচাঁদ স্বামী, বক্সার মহম্মদ হুসামুদ্দিন, দাবা খেলোয়াড় আর বৈশালী, গলফার দীক্ষা ডাগর, শুটার ঐশ্বরী প্রতাপ সিং, তুমারেশা এবং তুরস্ক। কুস্তির অন্তিম পাঙ্গল এবং সুনীল কুমার, টেবল টেনিস আয়হিকা মুখোপাধ্যায় এবং প্যারা তিরন্দাজ শীতল দেবী রয়েছেন তালিকায়।

ক্রীড়াবিদদের ১৩ ডিসেম্বর একটি সরকারী প্যানেল পুরস্কারের জন্য মনোনীত করেছিল। মন্ত্রক নিয়মিত বিভাগে দ্রোণাচার্য পুরস্কারের জন্য পাঁচজন প্রশিক্ষককে এবং জীবনকালীন বিভাগে তিনজনকে বেছে নিয়েছে। লাইফ টাইম ক্যাটাগরিতে দেওয়ান চাঁদ পুরস্কার দেওয়া হবে তিনজনকে।

গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়, অমৃতসর মৌলানা আবুল কালাম আজাদ (মাকা) ট্রফি ২০২৩-এর প্রাপক। যেখানে পঞ্জাবের লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি এবং কুরুক্ষেত্রএর কুরুক্ষেত্র বিশ্ববিদ্যালয় প্রথম এবং দ্বিতীয় রানার আপ হয়েছে। ক্রীড়াক্ষেত্রে শ্রেষ্ঠত্বকে স্বীকৃতি ও পুরস্কৃত করার জন্য প্রতি বছর জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান করা হয়।

জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ীদের তালিকা:

২০২৩ সালের জন্য মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার: চিরাগ শেঠি এবং সাত্বিক সাইরাজ রঙ্কিরেড্ডি (ব্যাডমিন্টন)।

২০২৩-এর জন্য অর্জুন পুরষ্কার: ওজস প্রবীণ দেওতালে (তিরন্দাজ), অদিতি গোপীচাঁদ স্বামী (তিরন্দাজ), মুরলি শ্রীশঙ্কর (অ্যাথলেটিক্স), পারুল চৌধুরী (অ্যাথলেটিক্স), মহম্মদ হুসামুদ্দিন (বক্সিং), আর বৈশালী (দাবা), মহম্মদ শামি (ক্রিকেট), অনুশ আগরওয়ালা (অশ্বারোহী), দিব্যকৃতি সিং (অশ্বারোহী পোশাক), দিক্ষা ডাগর (গলফ), কৃষাণ বাহাদুর পাঠক (হকি), সুশীলা চানু (হকি), পবন কুমার (কবাডি), রিতু নেগী (কবাডি), নাসরীন (খো-খো), পিঙ্কি (লন বোল), ঐশ্বরী প্রতাপ সিং তোমর (শ্যুটিং), এশা সিং (শ্যুটিং), হরিন্দর পাল সিং সান্ধু (স্কোয়াশ), আয়হিকা মুখোপাধ্যায় (টেবিল টেনিস), সুনীল কুমার (কুস্তি), অন্তিম (কুস্তি), নাওরেম রোশিবিনা দেবী (উশু), শীতল দেবী (প্যারা তিরন্দাজ), ইলুরি অজয় কুমার রেড্ডি (ব্লাইন্ড ক্রিকেট), প্রাচী যাদব (প্যারা ক্যানোয়িং)।

অসামান্য কোচের জন্য দ্রোণাচার্য পুরস্কার (নিয়মিত বিভাগ): ললিত কুমার (কুস্তি), আরবি রমেশ (দাবা), মহাবীর প্রসাদ সাইনি (প্যারা অ্যাথলেটিক্স), শিবেন্দ্র সিং (হকি), গণেশ প্রভাকর দেবরুখকর (মল্লখাম্ব)।

অসামান্য কোচদের জন্য দ্রোণাচার্য পুরস্কার (জীবনকালীন বিভাগ): জসকিরাত সিং গ্রেওয়াল (গলফ), ভাস্করন ই (কবাডি), জয়ন্ত কুমার পুশিলাল (টেবিল টেনিস)।

আজীবন কৃতিত্বের জন্য ধ্যানচাঁদ পুরস্কার: মঞ্জুষা কানওয়ার (ব্যাডমিন্টন), বিনীত কুমার শর্মা (হকি), কবিতা সেলভারাজ (কবাডি)।

মৌলানা আবুল কালাম আজাদ (মাকা) ট্রফি ২০২৩: গুরু নানক দেব বিশ্ববিদ্যালয়, অমৃতসর (সার্বিক বিজয়ী বিশ্ববিদ্যালয়); লাভলী প্রফেশনাল ইউনিভার্সিটি, পঞ্জাব (প্রথম রানার আপ), কুরুক্ষেত্র ইউনিভার্সিটি, কুরুক্ষেত্র (দ্বিতীয় রানার আপ)।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...