অলস্পোর্ট ডেস্ক: অদম্য মেজাজ এবং অবিশ্বাস্য প্রতিভার সঙ্গে পিস্তল শুটিংয়ের শীর্ষে যাওয়ার পরে সৌরভ চৌধরী-র কেরিয়ারে নেমে আসে বিপর্যয়। তাঁর প্রাক্তন কোচ স্পষ্টভাষী জসপাল রানার এক মন্তব্যে বিভ্রান্তি দেখা দেয়। রানা, সৌরভের হারিয়ে যাওয়ার কারণ হিসেবে ক।একজন কোচকে দায়ী করেছেন এবং বলেছেন তাঁরা কেউ বিপদে তাঁর পাশে থাকেননি। দ্রোণাচার্য পুরস্কারপ্রাপ্ত রানা বিশ্বাস করেন যে সঠিক সময়ে সঠিক সাহায্য না পাওয়ায় সৌরভ একটা উচ্চতায় পৌঁছানোর পর হারিয়ে যাওয়ার পিছনে বড় ভূমিকা রয়েছে।
২০১৮-তে এশিয়ান গেমসে সোনা জেতার পর সৌরভ চৌধুরী ছিলেন ভারতীয় শুটিং দলেন তারকা। একসময় শুটিং দলের শীর্ষে থাকা সৌরভ পাঁচ বছর পরে চিনের হ্যাংঝৌতে আসন্ন এশিয়ান গেমসে জাতীয় দলে জায়গা করতে না পারা সবচেয়ে বড় নামগুলির মধ্যে একজন।
রানা যখন জুনিয়র জাতীয় দলের কোচ ছিলেন তখন সৌরভ প্রায় সমস্ত স্তরে পদক জিতে নিজের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। উত্তরপ্রদেশের বাগপতের ২১ বছর বয়সী শুটারকে তাঁর কঠিন সময়ে যেভাবে দেখা হয়েছে তাতে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “যখন সে সব পদক জিতছিল তখন সবাই তাঁর কাছে যাওয়ার চেষ্টা করছিল এবং তাঁর সাফল্যের কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছিল। মনে হচ্ছিল সেই সময় তাঁর অনেক কোচ এবং সবাই তাকে জিততে সাহায্য করেছেন। কিন্তু আমার প্রশ্ন সেই কোচরা আজ কোথায়?”
তিনি আরও বলেন, “এখন তাঁরা কোথায়? আমি তো এখন আর কাউকে দেখতে পারছি না। তাঁরা জানেই না এখন সৌরভ কী করছে।“
তিনি সৌরভ চৌধুরীর উত্থান খুব কাছ থেকে দেখেছেন এবং ২০১৮-তে ভারতীয় জুনিয়র দলের কোচ ছিলেন তিনি। প্রশ্ন তোলেন, “তথাকথিত কোচ ছাড়াও, ফেডারেশন ও ন্যাশনাল রাইফেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (এনআরএআই) এই সময়ে তার জন্য কী করেছে? হ্যাঁ, এখন কারও কিছু যায় আসে না।”
নিজের সর্বশেষ আন্তর্জাতিক সফরে সৌরভ রিও ডি জেনেইরোতে আইএসএসএফ বিশ্বকাপে ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ৩০তম স্থান অর্জন করেছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
