Cart Total Items (0)

Cart

All Sports
ব্যাডমিন্টন র‍্যাঙ্কিং

অলস্পোর্ট ডেস্ক: জাপান ওপেন সুপার ৭৫০ ব্যাডমিন্টন টুর্নামেন্টের সেমিফাইনাল থেকে ছিটকে গিয়েছিলেন এইচএস প্রণয় ও লক্ষ্য সেন। সেমিফাইনাল পর্যন্ত যাওয়ার ফল পেলেন দুই শাটলার। বিডব্লুএফ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিয়ে দু’জনেই উঠে এলেন। ব্যাডমিন্টন র‍্যাঙ্কিং অনুযায়ী এইচএস প্রণয় নবম এবং লক্ষ্য সেন ১১তম স্থানে জায়গা করে নিলেন। যেখানে প্রণয় এক ধাপ উঠলেন সেখানে লক্ষ্য সেন উঠলেন দু ধাপ।

প্রাক্তন বিশ্ব একনম্বর কিদাম্বি শ্রীকান্তও এক ধাপ এগিয়ে ১৯তম স্থানে জায়গা করে নিয়েছেন। এছাড়াও জাতীয় স্তরের চ্যাম্পিয়ন মিঠুন মঞ্জুনাথ চার ধাপ এগিয়ে ৫০তম স্থানে উঠে এসেছেন।

জোড়া অলিম্পিক পদক জয়ী পিভি সিন্ধু ১৭তম স্থানেই স্থির রয়েছেন। অন্যদিকে সাত্ত্বিকসাইরাজ রঙ্কিরেড্ডি এবং চিরাগ শেঠিও সর্বশেষ তালিকায় বিশ্বের ২ নম্বরেই রয়ে গিয়েছেন।

ভারতীয় মহিলা ডবলস জুটি ত্রিসা জলি এবং গায়ত্রী গোপিচাঁদও দুই ধাপ উঠে ১৭তম স্থানে রয়েছেন। এদিনই অস্ট্রেলিয়ান ওপেন ২০২৩-এ প্রথম রাউন্ড জিতে এই জুটি পৌঁছে গিয়েছে দ্বিতীয় রাউন্ডে। জলি ও গোপিচাঁদ জুটি ২১-১৬, ২১-১৭ ব্যবধানে হারিয়ে দেয় বিশ্বের ২৯ নম্বর জুটি কানাডার ক্যাথরিন চোয়ি ও জোসেফিন উ-কে। রাউন্ড অফ ১৬-তে এই ভারতীয় জুটি মুখোমুখি হবে জাপানের মায়ু মাতসুমোতো ও ওয়াকানা নাগাহারা জুটির, যারা বিশ্বে চতুর্থ স্থানে রয়েছে।

অন্যদিকে অশ্বিনী পোনাপ্পা ও তানিশা ক্রেস্টো জুটি ১১-২১, ২১-১৪, ১৭-২১-এ হেরে গেল ইন্দোনেশিয়ার ফেব্রিয়ানা কুসুমা ও আলানিয়া প্রাতিউই জুটির কাছে। দিনের শুরুতে এন সিক্কি রেড্ডি ও আরাথি সারা জুটি ১৯-২১, ২১-১৫, ১৯-২১-এ হেরে গেল। ইউক্রেনের ইয়েলিজাভেতা ঝারকা ও মারিয়া স্তোলিয়ারেঙ্কো জুটির কাছে। পিভি সিন্ধু ও লক্ষ্য সেন তাঁদের প্রথম ম্যাচ খেলবেন বুধবার।  

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *