অলস্পোর্ট ডেস্ক: ভেনাস উইলিমস সোমবার এটিপি/ডব্লিউটিএ সিনসিনাটি ওপেনের ১৬তম বাছাই ভেরোনিঙ্কা কুডারমেটোভাকে সোজা সেটে হারিয়ে দিলেন। যার ফলে চার বছরে সেরা ২০ খেলোয়াড়ের বিরুদ্ধে এটিই তাঁর প্রথম জয়। ৪৩ বছর বয়সী ভেনাসকে এই সপ্তাহের টুর্নামেন্টে ওয়াইল্ড কার্ড এন্ট্রি দেওয়া দেওয়া হয়েছিল। সোমবার তিনি কুডারমেটোভাকে ৬-৪, ৭-৫-এ হারিয়ে দেন তাঁর দুর্দান্ত র্যালির দাপটে। সাতবারের গ্র্যান্ডস্ল্যাম একক চ্যাম্পিয়ন, যাঁর ক্যারিয়ারের সময় ছড়িয়ে রয়েছে চারটি ভিন্ন দশকে। এদিন তিনি প্রথম সেটে ১-৪ পিছিয়ে পড়েছিলেন কিন্তু দ্রুত সেই পিছিয়ে পড়াকে বদলে জয়ের হাসি হাসেন ভেনাস। দ্বিতীয় সেটেও সেই একই ঘটনার পুনরাবৃত্তি হয়।
“আমি এই খেলাটি ভালোবাসি, আমি যা করি তাই করেছি,” উইলিয়ামস বিশ্বের ১৪ নম্বর রাশিয়ান প্রতিপক্ষকে হারানোর পর বলেন। তিনি আরও যোগ করেন, “গত কয়েক বছর চোটের কারণে পরিস্থিতি কঠিন ছিল। আমি এখানে থাকতে এবং নিজেকে আরও শক্তিশালী করে তুলতে চাই, এবং নিজে সেরা হতে চাই এবং এটি আমার কাছে গুরুত্বপূর্ণ এবং আমি সেই পর্যায়ে যাওয়ার চেষ্টা করছি।”
২০১২ সিনসিনাটির সেমিফাইনালিস্ট উইলিয়ামস তাঁর জয় সম্পূর্ণ করার আগে ম্যাচ বৃষ্টির কারণে বাধাপ্রাপ্ত হয় তবে প্রকৃতি তাঁকে দমাতে পারেনি।
সোমবার অন্যান্য মহিলাদের ম্যাচে, ২০১৭ ইউএস ওপেন চ্যাম্পিয়ন স্লোয়েন স্টিফেনস ইতালীয় এলিসাবেটা কোকিয়ারেত্তোর কাছে ৭-৫, ৬-২-এ হেরে যান। “এই (গ্রীষ্মের) সিরিজটি এখনও পর্যন্ত কঠিন ছিল। বৃষ্টি ছিল। গত সপ্তাহে মন্ট্রিয়ালেও বৃষ্টি ছিল। এই সপ্তাহে আবার বৃষ্টি,” স্টিফেনস বলেছিলেন।
পুরুষদের খেলায় ফেলিক্স অগার-আলিয়াসিমে চোট কাটিয়ে ফেরা প্রতিযোগীদের লড়াইয়ে জয়লাভ করেন প্রাক্তন উইম্বলডন ফাইনালিস্ট মাত্তেও বেরেত্তিনিকে ৪-৬, ৬-২, ৬-৩-এ হারিয়ে। ১২তম বাছাই অগার-আলিয়াসিমে গত সপ্তাহে টরন্টোতে তাঁর হোম মাস্টার্স মিস করেছেন কারণ তাঁর চোট ছিল।
শীর্ষ বাছাই কার্লোস আলকারাজ জর্ডন থম্পসনের বিপক্ষে বাই পাওয়ার পর বুধবার খেলতে নামবেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
