Cart Total Items (0)

Cart

All Sports
ভিনেশ ফোগত

অলস্পোর্ট ডেস্ক: ন্যাশনাল অ্যান্টি-ডোপিং এজেন্সি বৃহস্পতিবার ভারতীয় কুস্তিগির ভিনেশ ফোগত-কে নোটিস পাঠাল। ডোপিংয়ের নিয়ম না মানা নিয়ে তাঁর কাছে জবাব চাওয়া হয়েছে। তাঁকে এই বিষয়ে দু’সপ্তাহের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। উল্লেখযোগ্যভাবে, ভিনেশ সেই কুস্তিগিরদের মধ্যে ছিলেন যারা রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার (ডব্লিউএফআই) প্রধান ব্রিজ ভূষণ সিংয়ের বিরুদ্ধে প্রতিবাদে বসেছিলেন, যৌন হেনস্তার অভিযোগে। অলিম্পিক্স ওয়েবসাইটের খবর অনুসারে, বর্তমান এশিয়ান গেমস চ্যাম্পিয়ন ফোগতেরও বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বুদাপেস্ট র‍্যাঙ্কিং সিরিজ ২০২৩-এ প্রতিযোগিতামূলক কুস্তিতে ফিরে আসার কথা ছিল।

“আমি আপনাকে এই নোটিসটি পাঠাচ্ছিল কারণ আপনি এডিআর-এর প্রয়োজনীয় নিয়মগুলো মেনে চলতে ব্যর্থ হয়েছেন। সে বিষয়ে আপনাকে অবহিত করার জন্য এই আনুষ্ঠানিক নোটিস দেওয়া এবং এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসার আগে আপনার কোনও বক্তব্য থাকলে সেটা আপনি জানাতে পারেন৷ দয়া করে এই চিঠিটি মন দিয়ে পড়ুন, কারণ এর ফল আপনার জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে,’’ নাডা থেকে আসা চিঠিতে লেখা হয়েছে।

“৮ মার্চ ২০২২ এবং ১২ ডিসেম্বর ২০২২ তারিখে ই-মেল করে আপনার থেকে বেশ কিছু তথ্য চাওয়া হয়েছিল নাডার তরফে কিন্তু সেই ই-মেলের কোনও উত্তর আমরা পাইনি।’’ নিয়ম অনুযায়ী প্রতি ‌তিনমাস অন্তর অ্যাথলিটদের বিস্তারিত তথ্য নাডাকে জানাতে হয়। তার মধ্যে যেমন ফিজিক্যাল ফিটনেস থাকে তেমনই কোনও শারীরিক সমস্যা হলে, কী চিকিৎসা হয়েছে, কী অসুধ খেয়েছে সেই সব বিস্তারিত জানাতে হয় নাডাকে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে ভিনেশকে ২৭ শে জুন রাত ১০টা নাগাদ হরিয়ানার সোনিপতে শারীরিক পরীক্ষার জন্য ডাকা হলেও তিনি সেখানে পৌঁছননি। “আমরা ডোপিং কন্ট্রোল অফিসারদের পাঠিয়েছিলাম সেদিন আপনাকে পরীক্ষা করার জন্য সেই সময় এবং যথাস্থানে। তবে, ডিসিও আপনাকে পরীক্ষার জন্য খুঁজে পায়নি কারণ আপনি সেখানে ছিলেন না,” বিজ্ঞপ্তিতে যোগ করা হয়েছে।

নোটিশে বলা হয়েছে যে তাদের ফাইলের পর্যালোচনা অনুসারে দেখা গিয়েছে যে “মিসড টেস্টের সমস্ত উপাদান” কেসটিতে উপস্থিত ছিল। অতএব, এটি প্রমাণিত হয় যে আপনি এডিআর-এর অধীনে নিয়ম লঙ্ঘন করেছেন,” যোগ করা হয়েছে নাডার চিঠিতে।

এই নোটিসে বলা হয়েছে ১৪ দিনের মধ্যে প্রতিক্রিয়া জানাতে।তাঁকে প্রতিক্রিয়ায় হয় ভুল স্বীকার করে নিতে হবে অথবা সপক্ষে এমন যুক্তি দিতে হবে যা গ্রহনযোগ্য। “উদাহরণস্বরূপ, যদি আপনি দাবি করেন যে আপনি নির্দিষ্ট স্থানে, নির্দিষ্ট সময়ে উপস্থিত ছিলেন, তাহলে তার সপক্ষে প্রমাণ দিতে হবে এবং কেন ডিসিও আপনাকে পরীক্ষার জন্য খুঁজে পায়নি সে বিষয়ে জানাতে হবে৷ যদি আপনি উপস্থিত না হয়ে থাকেন, তাহলে আপনার অনুপস্থিতির গ্রহনযোগ্য কারণ জানাতে হবে। এছাড়া গত ১২ মাসে ফোগতের সম্পর্কে কোনও তথ্য পায়নি নাডা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *