Cart Total Items (0)

Cart

All Sports
ভিনেশ ফোগত

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় কুস্তির জটিলতা যেন কিছুতেই কাটছে না। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল নির্বাচন হলে মিটে যাবে সব। কিন্তু দেখা গেল যার বিরুদ্ধে কুস্তিগিরদের প্রতিবাদ সেই ব্রিজ ভূষণের সব থেকে কাছের লোকও নির্বাচন জিতে ফেডারেশনের প্রধানের পদে বসছেন। তার পরই পরিষ্কার হয়ে যায় বিজ ভূষণ সামনে থেকে না থাকলেও পিছন থেকে পুরো কলকাঠিটাই নাড়বেন তিনি। তার পর আবার শুরু হয় কুস্তিগিরদের প্রতিবাদ। এই প্রতিবাদে ভিনেশ ফোগত তাঁর জাতীয় সম্মান ফেরাতে চান। যে পথ আগেই দেখিয়েছেন বজরং পুনিয়া তাঁর পদক ফেরত দিয়ে।

এই প্রতিবাদী কুস্তিগিরদের তালিকায় প্রথম থেকেই ছিলেন ভারতকে পদক এনে দেওয়া একাধিক ক্রীড়াবিদ। বজরং পুনিয়া থেকে ভিনশে ফোগত-  বার বার গলা চড়িয়েছেন ব্রিজ ভূষণের বিরুদ্ধে। নিজেদের কেরিয়ার নিয়ে ভাবেননি তাঁরা। তার পরও কোনও সমাধান না হওয়ায় প্রথমে বজরং পুনিয়া তাঁর পদ্মশ্রী ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। যদিও তা সরকার গ্রহন করেনি।

এবার সেই তালিকায় নাম লিখিয়ে ফেলতে চান ভিনশ ফোগতও। তিনি তাঁর জোড়া জাতীয় পুরস্কার ফেরত দিতে চান সরকারকে। তাঁর কাছে রয়েছে খেলরত্ন ও অর্জন পুরস্কার। এই দুই পুরস্কার ফেরত দিতে চেয়ে তিনি প্রধানমন্ত্রীকে খোলা চিঠি লেখেন।

দেখে নিন কী রয়েছে সেই চিঠিতে—

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *