ভিনেশ ফোগত
অলস্পোর্ট ডেস্ক: কুস্তিগীর ভিনেশ ফোগত হাঁটুর চোটের কারণে ২০২৩ এশিয়ান গেমসে প্রতিদ্বন্দ্বিতা করবেন না। তিনি টুইট করে তাঁর সিদ্ধান্তের কথা জানিয়েছেন। ভিনেশ, প্রাক্তন বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক বিজয়ী এবং ব্রিজ ভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে কুস্তিগীরদের প্রতিবাদের অন্যতম প্রধান মুখ। এর আগে বজরং পুনিয়ার সঙ্গে সরাসরি এশিয়ান গেমসে খেলার ছাড়পত্র পেয়েছিলেন তিনি। যা নিয়ে কম জলঘোলা হয়নি। বেশ কয়েকজন তরুণ কুস্তিগীর বিষয়টিকে মোটেও ভালভাবে নেননি। তবে ভিনেশের পোস্টে নিশ্চিত হয়ে গেল ২৩ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া হ্যাংঝৌ ইভেন্টে অংশ নেবেন না তিনি।
“আমি একটি অত্যন্ত দুঃখজনক খবর শেয়ার করতে চেয়েছিলাম। ১৩ অগস্ট ২০২৩-এ আমি অনুশীলনের সময় আমার বাঁ হাঁটুতে চোট পেয়েছিলাম। স্ক্যান এবং পরীক্ষা করার পর ডাক্তার বলেছেন যে দুর্ভাগ্যবশত, অস্ত্রোপচারই একমাত্র বিকল্প আমার পুরোপুরি ঠিক হয়ে ওঠার জন্য, “তিনি লিখেছেন।
“আমার ১৭ অগস্ট মুম্বইতে অস্ত্রোপচার হবে। ভারতের হয়ে এশিয়ান গেমসে সোনার পদক ধরে রাখা আমার স্বপ্ন ছিল যা আমি ২০১৮-তে জাকার্তায় জিতেছিলাম। কিন্তু দুর্ভাগ্যবশত, এই চোট এখন আমাকে সেটা করতে দিচ্ছে না।” তিনি আরও লেখেন যে তিনি সমস্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করেছেন যাতে রিজার্ভ খেলোয়াড়কে এশিয়ান গেমসে পাঠানো যায়।
ভিনেশের না খেলতে পারার ফলে অন্তিম পঙ্গলের পথ পরিষ্কার করে দেবে। অনূর্ধ্ব-২০ বিশ্বচ্যাম্পিয়ন পঙ্গল ট্রায়াল জিতেছিলেন এবং স্ট্যান্ডবাই রাখা হয়েছিল তাঁকে।
ভিনেশ লিখেছেন, “আমি সমস্ত ফ্যানদেন আমাকে সমর্থন চালিয়ে যাওয়ার জন্য অনুরোধ করতে চাই যাতে আমি শীঘ্রই একটি শক্তিশালী প্রত্যাবর্তন করতে পারি এবং প্যারিস ২০২৪ অলিম্পিকের জন্য প্রস্তুত করতে পারি নিজেকে। আপনাদের সমর্থন আমাকে অনেক শক্তি দেয়,” ভিনেশ লিখেছেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
