Cart Total Items (0)

Cart

All Sports India
তাপসী পান্নু

অলস্পোর্ট ডেস্ক: বলিউড অভিনেত্রী তাপসী পান্নু তাঁর দীর্ঘদিনের প্রেমিক ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করতে চলেছেন। এনডিটিভির এক এক্সক্লুসিভ রিপোর্টে বলা হয়েছে, চলতি বছরের মার্চের শেষের দিকেই এই দম্পতি বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারে। সূত্রের মতে, বিবাহ একটি সম্পূর্ণ পারিবারের মধ্যেই সীমাবদ্ধ থাকবে এবং বলিউডের কোনও বড় তারকা এই বিয়ের অংশ হবেন বলে আশা করা হচ্ছে না। পিঙ্ক, ডানকি, মারমারজিয়াঁ এবং আরও অনেক হিট ছবির জন্য পরিচিত তাপসী দশ বছরেরও বেশি সময় ধরে ডেনমার্কের ব্যাডমিন্টন তারকাকে ডেট করছেন।

কে এই ম্যাথিয়াস বোয়ে?

ডেনমার্কে জন্ম বোয়ে ২০১২ লন্ডন অলিম্পিক এবং ২০১৩ বিশ্ব চ্যাম্পিয়নশিপে রুপো জিতে নজর কেড়েছিলেন। কার্স্টেন মগেনসেনের সঙ্গে তাঁর জুটি অসংখ্য সাফল্য অর্জন করেছে এবং তাঁর ২৪ বছরের দীর্ঘ কেরিয়ারের একটি প্রধান হাইলাইট হয়ে উঠেছিল।

একজন খেলোয়াড় হিসাবে বিদায় নেওয়ার পর, বোয়ে ব্যাডমিন্টনে তাঁর অবদান অব্যাহত রাখেন এবং ২০২১ সাল থেকে ভারতীয় পুরুষ ডাবলস জুটি চিরাগ শেঠি এবং সাত্বিকসাইরাজ রনকিরেড্ডির কোচ হন। বোয়েকে কোচ হিসেবে নিযুক্ত করা হয় ভারতের তৎকালীন ডাবলস কোচ, ফ্ল্যান্ডি লিম্পেল ব্যক্তিগত কারণে পদত্যাগ করার পর।

বোয়ের কোচিংয়ে ভারতীয় জুটি ইন্দোনেশিয়া ওপেন, থমাস কাপ এবং বিডব্লুএফ বিশ্ব চ্যাম্পিয়নশিপে পদক জেতে। চিনের হ্যাংঝৌতে এশিয়ান গেমস ২০২৩-এও এই জুটি সোনা জিতেছিল। বর্তমানে, সাত্ত্বিক এবং চিরাগ জুটি পুরুষ ডবলস বিডব্লুএফ র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে রয়েছে।

এবার ভারতের কোচ হওয়ার পাশাপাশি ভারতের জামাইও হতে চলেছেন তিনি। রাজস্থানের শহর উদয়পুরে বিয়ের জমকালো অনুষ্ঠান হতে চলেছে। পরিবারের লোকেদের সঙ্গে ব্যক্তিগতস্তরেই বিয়ে সারবেন এই জুটি৷ সেখানে কোনও বড় তারকার থাকার সম্ভাবনা নেই। শিখ ধর্ম এবং খ্রিস্টান ধর্মের মিশেলেই হতে চলেছে এই বিয়ে বলেজানা গিয়েছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *