Cart Total Items (0)

Cart

All Sports
কার্লোস আলকারাজ

অলস্পোর্ট ডেস্ক: উইম্বলডন ২০২৩ চ্যাম্পিয়ন কার্লোস আলকারাজ। কার্লোস আলকারাজ বনাম নোভাক জোকোভিচ ম্যাচ যে এই পর্যায়ে পৌঁছে যাবে তা হয়য়ত আলকারাজের বড় ভক্তও ভাবেননি। কিন্তু উইম্বলডন ফাইনালের আগে আলাকারাজ বলেছিলেন এবার তিনি জকোভিচকে হারাবেন। যেমন বলা তেমন কাজ। আর তার সঙ্গেই উইম্বলডন পেয়ে গেল তার নতুন চ্যাম্পিয়নকে। পুরুষদের সিঙ্গলস ফাইনালে রবিবার কার্লোস আলকারাজ পাঁচ সেটের থ্রিলারে নোভাক জোকোভিচকে হারিয়ে দিলেন। বিশ্ব এক নম্বর টটেনিস তারকা বুজিয়য়ে দিলেন তিনি কেন এক নম্বর। এদিন জকোভিচকে তিনি হারালেন ১-৬, ৭-৬ (৮/৬), ৬-১, ৩-৬, ৬-৪ সেটে।

জকোভিচ লন্ডনের সেন্টার কোর্টে শুরুতে দারুণভাবে আধিপত্য বিস্তার করেছিলেন। যার ফল প্রথম সেট সহজেই তিনি ৬-১-এ জিতে নেন। কিন্তু দ্বিতীয় সেট থেকেই নিজের জাত চেনাতে শুরু করেন আলকারাজ। টাইব্রেকারে যাওয়া দ্বিতীয় সেটে দারুণভাবে বাউন্স ব্যাক করেন আলকারাজ এবং ৭-৬ (৮/৬) জিতেও নেন। স্প্যানিয়ার্ড তাঁর আধিপত্য অব্যাহত রাখেন তৃতীয় সেটেও। এবার যেন প্রথম সেটের অ্যাকশন রিপ্লে দেখা গেল সেন্টার কোর্টে তবে বদলে গেল নাম। ৬-১-এ তৃতীয় সেট জিতে নিলেন আলকারাজ।

পর পর দুই সেট হেরে ম্যাচে ফেরার জন্য মরিয়া হয়ে ওঠেন জোকোভিচ। হাড্ডাহাড্ডি লড়াই শেষে অসাধারণ প্রত্যাবর্তন করেন এবং চতুর্থ সেটে ৬-৩-এ জিতে ম্যাচকে পাঁচ সেটে নিয়ে যান তিনি। যদিও দিনটি তাঁর ছিল না। ৪ ঘণ্টা ৪২ মিনিটটের লড়াই শেষে উইম্বলডন চ্যাম্পিয়নের তালিকায় যুক্ত হল নতুন নাম। কারণ ফাইনাল সেটে জোকোভিচকে রীতিমতো ভেঙে দেন আলকারাজ এবং ৬-৪-এ সেট জিতে উইম্বলডনের বোর্ডে নিজের নাম খোদাই করে ফেলেন। যে বোর্ডে তার আগের চারবারই রয়েছে তাঁর নাম যাঁকে কয়েক মুহূর্ত আগেই তিনি হারিয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *