Cart Total Items (0)

Cart

All Sports
ভারতীয় কুস্তির অ্যাড-হক প্যানেল

অলস্পোর্ট ডেস্ক: রেসলিং ফেডারেশনের নির্বাচন-এর জন্য ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন-নিযুক্ত অ্যাড-হক প্যানেল এখন অপেক্ষায় মনোনয়নের। রেসলিং ফেডারেশন অফ ইন্ডিয়ার নির্বাচনের জন্য নমিনেশনের উপর অনেক কিছু নির্ভর করবে। সেখানে দেখা হবে কতজন মনোনয়ন জমা দিচ্ছেন। তা নির্ধারিত হওয়ার পর ১ থেকে ৩ অগস্টের মধ্যে বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ট্রায়াল এবং মানদণ্ডের তারিখ ঘোষণা করবে৷

বৃহস্পতিবার অ্যাড-হক কমিটির সদস্য গিয়ান সিং বলেন, “মনোনয়ন দাখিলের শেষ তারিখ ৩১ জুলাই, তাই ১ অগস্টের মধ্যে কতজন প্রার্থী নিজ নিজ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন সে সম্পর্কে আমাদের স্পষ্টতা পাওয়া উচিত। প্রতিটি পদের জন্য যদি শুধুমাত্র একজন প্রার্থী থাকে তবে ১ অগস্টের মধ্যে এটা নিশ্চিত হয়ে যাবে নতুন পদাধিকারীদের নাম তার পর তাদের তাহেতই তুলে দেওয়া হবে দায়িত্ব,” বলেছেন গিয়ান সিং, বৃহস্পতিবার অ্যাড-হক কমিটির সদস্য৷

“নির্বাচিত সংস্থাটি তখন সিদ্ধান্ত নেবে যে কখন বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য ট্রায়াল অনুষ্ঠিত হবে এবং এটি করার জন্য যথেষ্ট সময় থাকবে। কিন্তু যদি প্রতিটি পদের জন্য একাধিক মনোনয়ন পাওয়া যায়, তাহলে নির্বাচিত সদস্যদের নাম ১২ অগস্ট, যেদিন নির্বাচন নির্ধারিত হবে তখন জানা যাবে।” ইভেন্টে, কুস্তিগিরদের প্রশিক্ষণের জন্য পর্যাপ্ত সময় দিতে এবং ১০ অগস্টের মধ্যে ট্রায়ালের জন্য প্রস্তুত হওয়ার জন্য অ্যাড-হক বডি ৩ অগস্টের আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়ালের তারিখ নির্ধারণ করবে।

“নতুন সংস্থা যদি ১২ অগস্ট দায়িত্ব নেয়, তাহলে তারা কীভাবে ট্রায়ালের বিষয়ে এগোতে পারে কারণ বিশ্বচ্যাম্পিয়নশিপের জন্য এন্ট্রি পাঠানোর শেষ তারিখ ১৬ অগস্ট। ততক্ষণে আর সময় থাকবে না হাতে,” তিনি বলছিলেন। ১৬-২৪ সেপ্টেম্বর সার্বিয়ার বেলগ্রেডে বিশ্ব চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়াল ১০ অগস্টের মধ্যে হবে বলে আশা করা হচ্ছে, যে কুস্তিগিররা এশিয়ান গেমস বাছাই প্রতিযোগিতায় (জুলাই ২২-২৩) অংশ নিয়েছিলেন, তাঁদের আরও একটি কঠিন প্রতিযোগিতার জন্য প্রস্তুত হতে প্রায় ১৭ দিন সময় দেওয়া হয়েছে৷

অ্যাড-হক কমিটির সদস্য যোগ করেছেন যে কুস্তিগিরদের এশিয়ান গেমসের ট্রায়ালের পর সময় প্রয়োজন বলে ২০ অগস্ট বা তার পরে ওয়ার্ল্ডস ট্রায়ালগুলি করা সম্ভব নয়।

“বিশ্ব চ্যাম্পিয়নশিপের জন্য এন্ট্রি পাঠানোর শেষ তারিখ ১৬ অগস্ট বন্ধ হওয়ার পর, আমরা কিভাবে ২০ অগস্টের পরে নাম পাঠাতে পারি?” প্রশ্ন তুলেছেন তিনি।

কুস্তিগিররা, যারা সম্প্রতি ২২-২৩ জুলাই এশিয়ান গেমসের ট্রায়াল জিতেছিল, তারা বুধবার অ্যাড-হক প্যানেল এবং ক্রীড়ামন্ত্রকের কাছে ২০ অগস্টের আগে বিশ্ব চ্যাম্পিয়নশিপের ট্রায়াল না করার জন্য অনুরোধ করেছিলেন। বলেছিল যে ওজন কমানোর কষ্টকর এবং ক্লান্তিকর প্রক্রিয়াটি আবার করলে বড় ইভেন্টের আগে চোট-আঘাত হতে পারে।

মানসী আহলাওয়াত (মহিলাদের ৫৭ কেজি), যিনি ২২ জুলাই ট্রায়ালে বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদক জয়ী সরিতা মোরকে চমকে দিয়েছিলেন, বিশাল কালিরামন (পুরুষদের ৬৫ কেজি), আমান সেহরাওয়াত (পুরুষদের ৫৭ কেজি), পূজা গেহলট (মহিলাদের ৫০ কেজি), ভিকি (পুরুষদের ৫০ কেজি), ভিকি (পুরুষদের ৯২ কেজি), সুনীল (গ্রেকো রোমান ৮৭ কেজি) এবং নারিন্দর চিমা (গ্রেকো রোমান ৯২ কেজি)— সকলেই একই অনুরোধ করেছেন।

অন্তিম পাঙ্গল (৫৩ কেজি), রাধিকা (৬২ কেজি) এবং কিরণ (৭৬ কেজি) কর্তৃপক্ষকে ই-মেলও করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও চিহ্নিত করে।

চিঠিতে বলা হয়েছে, “ওজন কমানো (স্বতন্ত্র ওজনের বিভাগের সঙ্গে মানিয়ে নেওয়া) আমাদের কর্মক্ষমতা এবং স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং এটি আঘাতের সম্ভাবনাকে বাড়িয়ে তুলবে। আমরা শুধু এশিয়ান গেমসের ট্রায়ালের জন্য ওজন কমিয়েছি এবং এখন আমাদের পক্ষে ওজন কমানো এবং ১০-১৫ দিনের মধ্যে (এশিয়ান গেমস ট্রায়ালের) ট্রায়ালে প্রতিযোগিতা করা সম্ভব হবে না।”

বিশেষজ্ঞরা আরও বলেছেন যে ওজন হ্রাস এবং পরবর্তী প্রতিযোগিতার তৈরির হতে শরীরকে কমপক্ষে ১০ দিনের বিশ্রাম দিতে হয়। প্যানেলটি এখনও বিশ্ব চ্যাম্পিয়নশিপ ট্রায়ালের মানদণ্ড ঘোষণা করতে পারেনি, এবং সমস্ত প্রধান সিদ্ধান্ত সম্ভবত ৩১ জুলাইয়ের পরে নেওয়া হবে৷

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *