Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: উইম্বলডন ২০২৫-এ ভারতের প্রচারাভিযান শেষ হয়ে গেল। ইউকি ভামব্রি এবং রবার্ট গ্যালোওয়ের পুরুষদের ডাবলস জুটি রবিবার লন্ডনের অল ইংল্যান্ড ক্লাবে তাদের প্রি-কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে হেরে চলতি উইম্বলডন টেনিস টুর্নামেন্ট থেকে ছিটকে গেল। স্পেনের চতুর্থ বাছাই মার্সেল গ্রানোলারস এবং আর্জেন্টিনার হোরাসিও জেবালোসের বিরুদ্ধে, ইউকি ভামব্রি এবং রবার্ট গ্যালোওয়ে, ১৬তম বাছাই লড়াই চালিয়েছিল শেষ পর্যন্ত, যা চলছে দু’ঘন্টা ন’মিনিট। খেলার ফল ৬-৪, ৩-৬, ৭(১০)-৬(৪)-এ হেরে যায় ইউকি ও তাঁর পার্টনার।

স্প্যানিশ-আর্জেন্টিনা জুটি ভামব্রি এবং গ্যালোওয়ের বিপক্ষে প্রথম সেটটি ৬-৪ ব্যবধানে জিতে নিয়েছিল। ভামব্রি এবং গ্যালোওয়ে দ্বিতীয় সেটে বাউন্স ব্যাক করেন। তারা তাদের চতুর্থ বাছাই প্রতিপক্ষকে পরপর দু’বার মাত দিলে সমতায় ফেরে।

চূড়ান্ত সেটে গ্রানোলার্স এবং জেবালোস ৫-২-তে এগিয়ে ছিল, কিন্তু ভামব্রি এবং গ্যালোওয়ে ৫-৫ সমতায় ফিরতে তিনটি গেম জিতে নিয়েছিল। দু’পক্ষই সুপার টাইব্রেক করতে বাধ্য হয়।

টাইব্রেকারে গ্রানোলার এবং জেবালোস ৭-০ ব্যবধানে এগিয়ে ছিল। যদিও ভামব্রি এবং গ্যালোওয়ে জুটি দেরিতে প্রত্যাবর্তনের চেষ্টা করে, তবে ব্যবধানটি অনেকটাই বেশি ছিল যা পেরিয়ে যাওয়া সম্ভব হয়নি।

অলিম্পিক ডটকম অনুসারে, ম্যাচ পয়েন্টে ডাবল ফল্ট গ্রানোলার্স এবং জেবালোসকে ১০-৪-এ জয় এনে দেয় এবং কঠিন লড়াইয়ের জয়ে সিলমোহর দেয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *