অলস্পোর্ট ডেস্ক: ইউএস ওপেনের পুরুষ ডাবলস সেমিফাইনালে উঠে খেতাব জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন ইউকি ভাম্বরি। নিউইয়র্কের টেনিস কোর্টে ভারতীয় তারকা ইউকি ভাম্বরি ও মাইকেল ভেনাস জুটির জয়যাত্রা থমকে গেল সেমিফাইনালে অলিম্পিয়ান জুটি নিল স্কুপস্কি ও জো সালিসবারির কাছে হেরে।
প্রতিযোগিতার ১৪তম বাছাই ছিলেন ভাম্বরি-নিউজিল্যান্ডের ভেনাস জুটি। ২ ঘন্টা ৫৩ মিনিটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ৬-৭(২-৭),৭-৬(৭-৫),৬-৪ গেমে ষষ্ঠ বাছাই গ্রেট ব্রিটেনের নিল স্কুপস্কি ও জো সালিসবারি জুটির কাছে হার মানেন তাঁরা। ভারতীয় টেনিস তারকা ভাম্বরির জীবনে এটাই এখনও পর্যন্ত গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের সর্বোচ্চ স্তরে পৌঁছানো। প্রথম কোনও গ্র্যান্ড স্লাম টুর্নামেন্টের শেষ চারে ওঠা।
ওপেনিং সেটের অস্টম গেমে পুরুষ ডাবলসে ভারতের সর্বাধিক র্যাঙ্কিং ও বিশ্বের ৩২ নম্বর খেলোয়াড় ভাম্বরি ও ভেনাস জুটি অলিম্পিয়ান স্কুপস্কি ও সালিসবারির সার্ভিস ব্রেক করেছিলেন। কিন্তু পরের গেমেই নিজেদের সার্ভিস ধরে রাখতে ব্যর্থ হন ভাম্বরি-সালিসবারি জুটি। ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেটটা জিতেও নেন ভাম্বরি-ভেনাস জুটি।
দ্বিতীয় সেটে প্রথম গেমে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করে সেই সুবিধা ধরে রাখতে পারেননি ভাম্বরি-ভেনাসরা। চতুর্থ গেমে প্রতিপক্ষের সার্ভিস ব্রেক করার সুবর্ণ সুযোগ হারান। তার খেসারত দিতে হয় পরের গেমে স্কুপস্কি-সালিসবারি জুটি সার্ভিস ব্রেক করে ম্যাচ টাইব্রেকারে নিয়ে যাওয়ায়। টাইব্রেকারে জিতে ম্যাচ সমানে সমানে নিয়ে আসেন তাঁরা।
এতেই ছন্দপতন ঘটে ভাম্বরি-সালিসবারির খেলায়। স্কুপস্কি-সালিসবারি জুটি তৃতীয় সেটের প্রথম গেমে সার্ভিস ব্রেক করে এগিয়ে যাওয়ার পর বাকি ম্যাচে নিজেদের ফর্ম ধরে রেখে সেট জিতে ফাইনালে চলে যান। ভাম্বরি একমাত্র ভারতীয় টেনিস খেলোয়াড় যিনি এবার ইউএস ওপেনের সেমিফাইনালে পৌঁছেছিলেন। রবিবার দ্বিতীয় রাউন্ডেই অনিরুদ্ধ চন্দ্রশেখর ও বিজয় সুন্দর প্রশান্তের অভিযান শেষ হয়ে যায়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
