by admin March 2, 2025 FOOTBALL, আইএসএল দুরন্ত লড়াই কাজে লাগল না ইস্টবেঙ্গলের, বেঙ্গালুরুর সঙ্গে ড্র করে পুরোপুরি শেষ আইএসএল প্লে-অফের আশা ৯০ মিনিট পর্যন্ত ১-০ গোলের ব্যবধান ধরে রাখার পর জয় হাতছাড়া হওয়াটা হতাশার তো বটেই। সঙ্গে প্লে-অফের দৌঁড় থেকে অফিশিয়ালি ছিটকে যাওয়া। তবে শেষ বেলায় ইস্টবেঙ্গলের দুরন্ত কামব্যাক সুপার কাপ ও এএফসিতে দলকে আত্মবিশ্বাস জোগাবে নিশ্চিত।