by admin December 21, 2024 আইএসএল, ফুটবল ঘরের মাঠে বছরের শেষ ম্যাচ জিতে লিগ টেবলে উঠল ইস্টবেঙ্গল, কোচ ব্রুজোঁর হাত ধরে ঘুরে দাঁড়াচ্ছে দল যুবভারতীর গ্যালারি জুড়ে জ্বলল মশাল, উঠল হুঙ্কার, "জয় ইস্টবেঙ্গল"। এই শীতের বৃষ্টিভেজা শহরেও গ্যালারি মাতালেন প্রায় ১৭ হাজার সমর্থক। দু’ম্যাচ পর আবার দলে ফিরলেন ইস্টবেঙ্গলের অন্যতম ভরসা দিমিত্রিয়স দিয়ামান্তাকস।