by admin August 25, 2023 FOOTBALL ডুরান্ড কাপ ২০২৩-এর সেমিফাইনালে ইস্টবেঙ্গল, প্রতিপক্ষ নর্থ-ইস্ট ইউনাইটেড মাঝ মাঠ থেকে তখন সবে বল গড়িয়েছে। শুরুতেই কর্নার তুলে নিয়েছিল ইস্টবেঙ্গল। আর তাতেই বাজিমাত। ম্যাচের বয়স তখন সবে ৪০ সেকেন্ড।