by admin December 28, 2024 CRICKET নীতীশ-সুন্দর-যশস্বীদের হাত ধরে তৈরি ভারতীয় ক্রিকেটের পরবর্তী প্রজন্ম বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-এর বক্সিং ডে টেস্টের তৃতীয় দিন লেখা থাকবে ২১ বছর বয়সী এক ভারতীয় যুবকের নামে। তিনি নীতীশ কুমার রেড্ডি। গ্যালারিতে তখন আবেগের বিস্ফোরণ। ক্রিজে ছেলে আর গ্যালারিতে বাবা।