সুচরিতা সেন চৌধুরী: অনেকদিন পর এমন একটা ডার্বি, যা ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তেজনা ছিল তুঙ্গে। আর সেই উত্তেজনাকে সঙ্গে নিয়েই ডার্বির রবিবার যুবভারতী ভরিয়েছিলেন সমর্থকরা। আয়োজকদের তথ্য অনুযায়ী একদিন আগেই ৬২,২০০ টিকিট পুরো শেষ হয়ে গিয়েছিল। হাজির ছিলেন...
সুচরিতা সেন চৌধুরী: আরও একটা ডার্বি। আবারও মুখোমুখি ইস্টবেঙ্গল-মোহনবাগান। আবার আইএসএল ফাইনাল। তবে এবার এই ম্যাচকে সরাসরি ফাইনাল বলে দেওয়া যাবে না কারণ এবার এক লেগের ম্যাচে, নেই কোনও ফাইনাল। তবে লিগ টেবিলের যা পরিস্থিতি তাতে এই ডার্বি কার্যত...
সুচরিতা সেন চৌধুরী: কে বলেছে শুধুই ফুটবলে মেতে থাকে ইস্টবেঙ্গল, মোহনবাগান সমর্থকরা? শনিবারের দুপুর কিন্তু অন্য ছবি তুলে ধরল। সেই যুবভারতী ক্রীড়াঙ্গন, সেই কলকাতা ডার্বি। শুধু ফুটবলের বদলে হকি। তবে আবেগটা একই। সমর্থক তো আসলে ক্লাবের সে ফুটবল হোক...
অলস্পোর্ট ডেস্ক: এদিনের যুবভারতী ছিল ডার্বির। তবে ফুটবলের নয়। এতদিন শুধুই ফুটবলের ডার্বি দেখেছে বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন। রবিবার দেখল হকির ডার্বি। ডার্বি মানেই টান টান উত্তেজনা, সমর্থকদের গ্যালারি ভরানো। এদিনও তার অন্যথা হয়নি, হোক না সেটা হকি খেলছে তো...
শনিবার আইএসএলের ফিরতি মোহন-ইস্ট ডার্বিতে তাঁর দল যা খেলেছে, তাতে যে খুব খুশি মোহনবাগান এসজি-র কোচ হোসে মোলিনা, তা তাঁর কথা শুনে মনে হওয়ার কোনও উপায় নেই।
আইএসএল ডার্বির ইতিহাসে দ্রুততম গোল দিয়েই লড়াইটা শুরু করে দিলেন জেমি ম্যাকলারেন। আর তার ঠিক কয়েক মিনিট পরেই ফাঁকা গোলেও বল ঠেলতে ব্যর্থ হলেন ক্লেটন সিলভা। শনিবার আইএসএল খেলতে নেমেছিল কলকাতার তিন দলই।
কোচেরা যতই আবেগকে নিয়ন্ত্রণের কথা বলুন না কেন, কলকাতা ডার্বি খেলার যে উন্মাদনা ছুঁয়ে গিয়েছে তাঁদেরও তা ফুটবলারদের কথায় স্পষ্ট।
আইএসএল ২০২৪-২৫-এর দ্বিতীয় ডার্বি খেলতে নামার আগে লিগ টেবলের দিকে তাকালে দেখা যাবে এই ডার্বি একের সঙ্গে ১১-র লড়াই। এক কথায় অসম লড়াই তো বটেই। তবে মোহনবাগান বনাম ইস্টবেঙ্গল ম্যাচে কোনও হিসেব চলে না।
আইএসএল ২০২৪-২৫-এর দ্বিতীয় ডার্বির ভেন্যু ঘিরে দীর্ঘদিন ধরে চলা রহস্য কেটেছে ম্যাচের ৭২ ঘণ্টা আগে। এই ম্যাচের আয়োজক মোহনবাগান। গঙ্গাসাগরের জন্য খেলা হবে না ঘরের মাঠে। শেষ পর্যন্ত ম্যাচ চলে গেল গুয়াহাটি।
সময়টা সত্যিই ভাল যাচ্ছে না ইস্টবেঙ্গলের। বিশেষ করে যখন মোহনবাগান প্রতিপক্ষ হিসেবে মাঠে নামছে তখন তো একদমই ভাল যাচ্ছে না।
