Cart Total Items (0)

Cart

All Sports
সন্তোষ ট্রফি জয়ী বাংলা দলের সংবর্ধনা পর্ব চলছেই। বুধবার ভবানীপুর ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হল পুরো বাংলা দলকে। আর সেই অনুষ্ঠান ঘিরে ক্লাব তাঁবুতে ছিল জমজমাট আয়োজন। ছিলেন ক্লাবের অন্যতম মালিক স্বপনসাধন বসু, সৃঞ্জয় বসু। তাঁদের আয়োজনে হয়ে...
'চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, আর মাত্র কয়েকটা মাস ব্যাস'-- শুক্রবার আইএফএ অফিসে চাকরির ফর্মে সই করতে করতে হয়তো মনে মনে অঞ্জন দত্তের এই গানটাই গাইছিলেন রবি হাঁসদা, চাকু মান্ডি, মনোতোষ মাঝিরা।
বাংলা দল সন্তোষ ট্রফি জয়ের সঙ্গে যেমন উচ্ছ্বসিত গোটা বাংলা তেমমনই একটা সংশয়ই দানা বাঁধতে শুরু করেছে সেখান থেকেই। এর পর কী? সবাই বড় দল পাবে, পেশাদারভাবে ফুটবল খেলতে পারবে আর টাকা রোজগার করতে পারবে , এমনটা হলফ করে...
অনেক বছর পর বাংলার ফুটবলকে ঘিরে এমন উচ্ছ্বাস দেখা গেল। সাত বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা, তাদের ঘিরে ফুটবলপ্রেমীদের এই আবেগ স্বাভাবিক। যা এত বছর বাংলার ফুটবলে ছিল ক্লাব নির্ভর।‌ কখনও সেটা মোহনবাগান তো কখনও ইস্টবেঙ্গল।
অসাধারণ একটা মুহূর্ত লেখা হল হায়দরাবাদের জিএমসি বালাযোগী স্টেডিয়ামে। ছ’মিনিটের অতিরিক্ত সময় শেষের বাঁশি বাজতেই উচ্ছ্বাসের বাঁধ ভাঙল। শেষ পর্যন্ত শুরুর সাফল্য ও লড়াইকে ধরে রেখেই শেষ হাসি হাসল বাংলা ফুটবল দল। ছয় মিনিটের অতিরিক্ত সময় দিয়েছিলেন রেফারি।
দেড় মাস, এবং ৮৭ ম্যাচ পরে, আগামী ৯০ বা সম্ভবত ১২০ মিনিট বা তার কিছু বেশি সময় পর হায়দরাবাদের জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়ামে নেমে শেষ হতে চলেছে একটা দীর্ঘ লড়াইয়ের।
আরও একবার স্বপ্নের সামনে দাঁড়িয়ে বাংলা ফুটবল দল। মাঝে মাত্র একটা ম্যাচ। আর সেটা জিতে নিতে পারলেই আট বছর পর আবার সন্তোষ ট্রফি ঘরে তুলবে বাংলা। অতীতেও এমন একটা সময় এসেছিল কিন্তু সব বাধা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলার ফুটবল।...
বৃহস্পতিবার হায়দরাবাদে কোয়ার্টার ফাইনালে ওড়িশার মুখোমুখি হয়েছিল বাংলা। সেখানে তাঁরা ৩-১ গোলে হারিয়ে দিল ওড়িশাকে। এই জয়ের সঙ্গেই সেমিফাইনালে পৌঁছে গেল দল।
সন্তোষ ট্রফির কোয়ালিফাইং পর্বের দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারা ধরে রাখল বাংলা ফুটবল দল। প্রথম ম্যাচে ঝাড়খণ্ডের বিরুদ্ধে সহজ জয়ের পর দ্বিতীয় ম্যাচে উত্তর প্রদেশের বিরুদ্ধে দাপুটে জয়ের নজির রাখল সঞ্জয় সেনের ছেলেরা।
প্রত্যাশা ছিল, সেই মতোই ছুটতে শুরু করে দিল সঞ্জয় সেনের বাংলা। সন্তোষ ট্রফির বাছাই পর্বের প্রথম ম্যাচেই দুরন্ত জয় পেল বাংলা। শনিবার কল্যানী স্টেডিয়ামে ঝাড়খণ্ডকে ৪-০ গোলে হারিয়েই দাপটের সঙ্গে শুরু করল।