Cart Total Items (0)

Cart

All Sports India
মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে সোমবার নর্থইস্ট ইউনাইটেড এফসি-র বিপক্ষে তাদের ৩-২ ব্যবধানে জয়ে তার প্রথম সিনিয়র দলের হয়ে গোল করার পর ডিফেন্ডার দীপেন্দু বিশ্বাস উচ্ছ্বসিত।
এক কথায় চূড়ান্ত অপরিকল্পনা। যার নজির প্রায় প্রতিদিনই রাখছেন হোসে মোলিনা। ছন্নছাড়া ফুটবল। রক্ষণ তো ভয়ঙ্কর ছিলই এদিন সঙ্গে দোসর মাঝমাঠ। যা নিয়ে প্রথমার্ধে রীতিমতো ছেলেখেলা করল নর্থইস্ট।
ম্যাচের একদিন আগেই বুঝিয়ে দিয়েছিলেন,চাপমুক্ত তাঁর দল। মোহনবাগানের মতো প্রতিপক্ষ, তাদেরই ঘরের মাঠে ডুরান্ড কাপের ফাইনাল খেলতে নামার আগে কেউ এতটাট চাপমুক্ত কীভাবে থাকতে পারে।
অনেকটা আশা জাগিয়েও শেষরক্ষা হল না। তিরে এসে তরী ডুবলো মোহনবাগানের। গত দুই ম্যাচে পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়েছিল মোহনবাগান। দলকে সমতায় ফিরিয়ে টাইব্রেকারে শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারিত হয়েছিল।
যে কারণে ডুরান্ড কাপ ২০২৪-র ডার্বি বাতিল করে দেওয়া হল তা কিন্তু থামানো গেল না। এই ডার্বিরর মঞ্চেই দুই চিরপ্রতিদ্বন্দ্বিদল ইস্টবেঙ্গল ও মোহনবাাগান একসঙ্গে প্রতিবাদ করার সিদ্ধান্ত নিয়েছিল।
বেশিদিন হয়নি দলের সঙ্গে যোগ দিয়েছেন। তার মধ্যেই খেলে ফেলেছেন ডুরান্ড কাপ সেমিফাইনাল তবে প্রথম একাদশে জায়গা হয়নি। খেলতে হয়েছে পরিবর্ত হিসেবে।
রাত পোহালেই আরও একটা ডুরান্ড কাপ ফাইনাল। আবারও ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্ট। তবে গতবারের মতো আর সামনে চিরশত্রু ইস্টবেঙ্গল নয়।