সুচরিতা সেন চৌধুরী: পর পর আক্রমণে শুরু থেকেই মহমেডান রক্ষণে ঝড় তুলেছিল মোহনবাগান। ভাগ্যিস সাদা-কালো গোলের নিচে ছিলেন বঙ্গ গোলকিপার শুভজিৎ ভট্টাচার্য। যিনি আগের দিন সাংবাদিক সম্মেলনে অনেক সমস্যার মধ্যে থাকা দলের শেষরক্ষণের ভূমিকায় খেলতে নামার আগে স্পষ্ট করে...
আইএসএল ২০২৪-২৫-এর এই শনিবাসরীয় সন্ধ্যায় খেলতে নেমেছিল কলকাতার তিন দলই। মোহনবাগান ও মহমেডান যখন একে অপরের মুখোমুখি হল কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ততক্ষণে তাদের কাছে পৌঁছে গিয়েছে জমশেদপুরে ইস্টবেঙ্গলের হারের খবর।
সময়টা ভাল যাচ্ছে না মোহনবাগানের। তার মধ্যে ইস্টবেঙ্গল কোচ কার্লেস কুয়াদ্রাতের বিদায়ে প্রশ্ন উঠে গিয়েছে হোসে মোলিনার ভবিষ্যত নিয়েও। তবে এখনই তা নিয়ে ভাবতে নারাজ মোলিনা।
