মঞ্চটা ছিল আইএফএ-র। বাংলার ফুটবলের নিয়ামক সংস্থার। সেখানে আসন্ন কলকাতা লিগ নিয়ে একগুচ্ছ পরিকল্পনা, প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি উঠে এল সন্তোষ ট্রফি প্রসঙ্গও।
লক্ষ্য ছিল সন্তোষ ট্রফি ফাইনালে খেলতে যাওয়া বাংলা ফুটবল দলকে শুভেচ্ছা জানানো। কিন্তু সামনে যখন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তখন ডার্বি প্রসঙ্গ যে উঠে আসবে তার নিয়ে কোনও সন্দেহ ছিল না।
