Cart Total Items (0)

Cart

All Sports India
'চাকরিটা আমি পেয়ে গেছি বেলা শুনছো, আর মাত্র কয়েকটা মাস ব্যাস'-- শুক্রবার আইএফএ অফিসে চাকরির ফর্মে সই করতে করতে হয়তো মনে মনে অঞ্জন দত্তের এই গানটাই গাইছিলেন রবি হাঁসদা, চাকু মান্ডি, মনোতোষ মাঝিরা।
বাংলা দল সন্তোষ ট্রফি জয়ের সঙ্গে যেমন উচ্ছ্বসিত গোটা বাংলা তেমমনই একটা সংশয়ই দানা বাঁধতে শুরু করেছে সেখান থেকেই। এর পর কী? সবাই বড় দল পাবে, পেশাদারভাবে ফুটবল খেলতে পারবে আর টাকা রোজগার করতে পারবে , এমনটা হলফ করে...
অনেক বছর পর বাংলার ফুটবলকে ঘিরে এমন উচ্ছ্বাস দেখা গেল। সাত বছর পর সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হয়েছে বাংলা, তাদের ঘিরে ফুটবলপ্রেমীদের এই আবেগ স্বাভাবিক। যা এত বছর বাংলার ফুটবলে ছিল ক্লাব নির্ভর।‌ কখনও সেটা মোহনবাগান তো কখনও ইস্টবেঙ্গল।
আরও একবার স্বপ্নের সামনে দাঁড়িয়ে বাংলা ফুটবল দল। মাঝে মাত্র একটা ম্যাচ। আর সেটা জিতে নিতে পারলেই আট বছর পর আবার সন্তোষ ট্রফি ঘরে তুলবে বাংলা। অতীতেও এমন একটা সময় এসেছিল কিন্তু সব বাধা কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিল বাংলার ফুটবল।...
বৃহস্পতিবার হায়দরাবাদে কোয়ার্টার ফাইনালে ওড়িশার মুখোমুখি হয়েছিল বাংলা। সেখানে তাঁরা ৩-১ গোলে হারিয়ে দিল ওড়িশাকে। এই জয়ের সঙ্গেই সেমিফাইনালে পৌঁছে গেল দল।
সন্তোষ ট্রফির জন্য ২২ সদস্যের দল ঘোষণা করে দিলেন কোচ সঞ্জয় সেন। মঙ্গলবার যুবভারতী ক্রীড়াঙ্গনে শিবিরের শেষ অনুশীলন সেরেই কল্যানীর উদ্দেশে রওনাা দিল বাংলা দল। সেখানেই বসতে চলেছে সন্তোষ ট্রফির গ্রুপ পর্বের ম্যাচ।
গত কয়েক বছর সন্তোষ ট্রফিতে ভাল ফল করতে পারেনি বাংলা দল। সেই ব্যর্থতা থেকেই ঘুরে দাঁড়াতে এবার আইএফএ ভরসা রাখল সঞ্জয় সেনের উপর।