কলিঙ্গ সুপার কাপে অভিষেক একেবারেই ভাল হল না মহমেডান স্পোর্টিং ক্লাবের। আইএসএলের প্লে অফে খেলা নর্থইস্ট ইউনাইটেড এফসি বৃহস্পতিবার তাদের ৬-০-য় হারায়। মরক্কোর বিধ্বংসী ফরোয়ার্ড আলাদিন আজারেই, যাঁকে আইএসএলে কার্যত আটকে রাখতে সমর্থ হয়েছিল সাদা-কালো বাহিনী, সেই নর্থইস্টের গোলমেশিন...
