লোগো থেকে পাকিস্তানের নাম উধাও হয়ে যাওয়া থেকে জাতীয় সঙ্গীত বিভ্রাট, বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না চ্যাম্পিয়ন্স ট্রফির। শনিবার অস্ট্রেলিয়া বনাম ইংল্যান্ড চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচের শুরুতে ভারতের জাতীয় সঙ্গীত বেজে ওঠায় রীতিমতো ক্ষুব্ধ আয়োজকরা।
