Cart Total Items (0)

Cart

All Sports
দোহায় এশিয়ান চ্যাম্পিয়ন কাতারের কাছে বিতর্কিত ১-২ গোলে হারের পর ফিফা বিশ্বকাপ ২০২৬-এর যোগ্যতা অর্জন থেকে ছিটকে যাওয়ার পরে চাপের মধ্যে থাকা ভারতের ফুটবল কোচ ইগর স্টিমাচ দলের সঙ্গে তাঁর ভবিষ্যত সম্পর্কে এখনই মুখ খুলতে চান না।
অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) ম্যাচ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছে, দোহায় তাদের গুরুত্বপূর্ণ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে কাতারকে দেওয়া বিতর্কিত গোলের তদন্ত চেয়ে।
ফিফা বিশ্বকাপ ও এএফসি কোয়ালিফাইংয়ে কাতার বনাম ভারত ম্যাচ লেখা থাকবে বিশ্ব ফুটবলের লজ্জার ইতিহাসে। লজ্জা রেফারিংয়ের, লজ্জা কাতারেরও।
মরণ-বাঁচন ম্যাচ একেই বলে। ফিফা বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের তৃতীয় রাউন্ডে উঠতে হলে শেষ ম্যাচে এশীয় চ্যাম্পিয়ন কাতারের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে জেতা ছাড়া কোনও উপায় নেই ভারতের।
শনিবার কাতারের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ফিফা বিশ্বকাপ ২০২৬ এবং এএফসি এশিয়ান কাপ ২০২৭ প্রাথমিক জয়েন্ট কোয়ালিফিকেশন রাউন্ড দু’য়ের ম্যাচের আগে ভারতীয় ফুটবল দলের প্রধান কোচ ইগর স্টিমাট ২৩ সদস্যের দল ঘোষণা করে দিলেন।