by admin September 22, 2025 ফুটবল ইস্টবেঙ্গলের হয়ে জয়ের গোল করে সিনিয়র দলের স্বপ্ন দেখছেন শ্যামল বেসরা, কোচের মত, সময় দিতে হবে তখন সবে খেলা শেষের বাঁশি বেজেছে। তার আগে থেকেই উৎসবে মেতেছে ইস্টবেঙ্গল গ্যালারি। ঢাক-ঢোল, আবির আর সুরে সুরে স্লোগানে কানপাতা দায়। আর খেলা শেষে গ্যালারি জুড়ে আতসবাজির রোশনাই। কখনও কখনও বুক কাঁপিয়ে সশব্দে ফাটা শব্দবাজিও নেহাতই কম ছিল না।