পেসার হর্ষিত রানা শুক্রবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের চতুর্থ টি-টোয়েন্টিতে অলরাউন্ডার শিভম দুবের পরিবর্তে কনকাসন বিকল্প হিসাবে দ্বিতীয় ইনিংসে মাঠে নামেন। ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার এই পদক্ষেপ নিয়ে প্রশ্ন তোলায় এটি একটি বিশাল বিতর্কের সৃষ্টি করেছে।
ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ সিরিজের প্রথম দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে নেওয়ার পর তৃতীয় ম্যাচে হারের মুখ দেখতে হয়েছিল ভারতকে। শুক্রবার চতুর্থ ম্যাচে আবার জয়ে ফিরল দল। এদিন টস জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন ইংল্যান্ড অধিনায়ক জস...
ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব স্বীকার করেছেন যে তাঁর দল ইংল্যান্ডের দেওয়া লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বোলাররা তাদের ১৭১-এ বেঁধে রাখার পরও। এবং তিনি কৃতিত্ব দিয়েছেন স্পিনার আদিল রশিদকে। রাজকোটে তৃতীয় টি-টোয়েন্টিতে ২৬ রানে হারানোর সময় তাঁর ব্যাটারদের লড়াই কঠিন...
পরপর তিন ম্যাচ জিতে সিরিজ পকেটে পোড়াই ছিল ভারতের মূল লক্ষ্য। পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে নিয়েছিল সূর্যকুমার যাদবের ভারতীয় টি২০ দল। কিন্তু সেই ভারতের বিজয় রথ থামল তৃতীয় ম্যাচে।
রাজকোটে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের মুখোমুখি ভারত, লক্ষ্য অবশ্যই সিরিজ জয় নিশ্চিত করা। তিলক ভার্মার দুর্দান্ত ৭২ রানের সৌজন্যে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দুই উইকেটে রোমাঞ্চকর জয়ের পর ভারত সিরিজে ২-০-তে এগিয়ে রয়েছে।
শনিবারও টস জিতে প্রথমে ইংল্যান্ডকেই ব্যাট। করতে পাঠিয়েছিলেন ভারত অধিনায়ক। প্রথমে ব্যাট করে ভারতের সামনে ১৬৬ রানের লক্ষ্যমাত্রা রেখেছিল ইংল্যান্ড। টান টান উত্তেজনার শেষ কয়েক ওভারে ভারতকে সেই লক্ষ্যে পৌঁছে দিলেন একাই তিলক ভর্মা। ২ উইকেটে ম্যাচ জিতে সিরিজে...
অলরাউন্ডার নীতীশ রেড্ডি চেন্নাইতে ২৪ জানুয়ারি অনুশীলন সেশনে সাইড স্ট্রেনের মুখে পড়েন। যার ফলে চলতি পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়তে হল তাঁকে। রেড্ডিকে রিহ্যাবের জন্য বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সিলেন্সের সাহায্য নিতে হবে এখন।
ভারতীয় ওপেনার অভিষেক শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টির আগে চোটের কবলে যা সমস্যায় ফেলতে পারে দলকে। শুক্রবার চেন্নাইতে নেটে ক্যাচিং ড্রিলের সময় তাঁর গোড়ালি মচকে গিয়েছে বলে খবর।
শনিবার চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ভারতের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের প্রথম একাদশে একটিই পরিবর্তন আনল ইংল্যান্ড। গাস অ্যাটকিনসনের জায়গায় দলে এলেন পেসার ব্রাইডন কার্স।
বুধবার ইংল্যান্ডের বিরুদ্ধে ৭ উইকেটে জয় দিয়ে টি২০ সিরিজ শুরু করে দিল সূর্য কুমার যাদবের ভারত। এই সিরিজের প্রথম ম্যাচই ছিল কলকাতার ইডেন গার্ডেনে। দেশকে সমর্থন করতে এদিন গ্যালারি ভরিয়েছিলেন কলকাতা ও শহরতলীর হাজার হাজার ক্রিকেটপ্রেমী।
