by Srenik Sett January 10, 2026 দাবা টাটা স্টিল দাবা ২০২৬-এ ঘড়িতেই বিতর্ক, ক্যান্ডিডেটস নিয়ে এখনই ভাবছেন না প্রজ্ঞা সুচরিতা সেন চৌধুরী: কোনও খেলাই বিতর্কের ঊর্ধ্বে নয়, তা সে দাবা হলেও নয়। একের বিরুদ্ধে একের খেলায়ও মাঝে মাঝে হানা দেয় বিতর্ক, দ্বন্দ্ব। ফুটবলে রেফারি, ক্রিকেটে আম্পায়ারের মতো এখানে তা সামলান আরবিট্রেটর। তাঁদের কড়া নজরেই চলে খেলা। সে প্রতিযোগী...