ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহকে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ১৫ সদস্যের দলে রাখা হয়েছে, তবে তাঁর উপস্থিতি সম্পূর্ণরূপে তাঁর ফিটনেসের উপর নির্ভর করছে।
চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আগে ভারতীয় ক্রিকেট দলের তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহের ফিটনেস আলোচনার তুঙ্গে রয়েছে। বুমরাহ সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ টেস্ট ম্যাচ চলাকালীন পিঠের ব্যথায় ভুগছিলেন যা তাঁকে দ্বিতীয় ইনিংসে বল করার অনুমতি দেয়নি।
সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম এবং শেষ টেস্টে ভারতের তারকা পেসার যশপ্রীত বুমরাহর চোট যতটা ভাবা হয়েছিল তার থেকেও খারাপ বলে মনে করা হচ্ছে।
ভারতীয় পেস তারকা যশপ্রীত বুমরাহ, যিনি পিঠের স্টিফনেসের কারণে বর্ডার-গাভাস্কার ট্রফির শেষ ম্যাচের দ্বিতীয় ইনিংসে বল করতে পারেননি তাঁর ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে খেলা নিয়ে সংশয় দেখা গিয়েছে।
অধিনায়ক যশপ্রীত বুমরাহ পিঠের সমস্যায় ভুগছেন এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পঞ্চম টেস্টের দ্বিতীয় দিন ভারতের ঘুরে দাঁড়ানোর লক্ষ্য়ে যশপ্রীত বুমরাহের থাকাটা খুবই গুরুত্বপূর্ণ।
পঞ্চম টেস্টের দ্বিতীয় দিনের লাঞ্চ-পরবর্তী সেশনে এক ওভার বোলিং করার পরে কিছুটা অস্বস্তি বোধ করায় শনিবার অধিনায়ক এবং পেস বোলার যশপ্রীত বুমরাহ সতর্কতামূলক স্ক্যানের জন্য স্টেডিয়াম থেকে বেরিয়ে যান।
'ভারতীয় ক্রিকেটের কোহিনূর' যশপ্রীত বুমরাহ ভারতীয় ক্রিকেটে আগে কখনও দেখা যায়নি এমন উচ্চতায় পৌঁছেছেন কারণ তিনি বোলারদের তালিকায় রবিচন্দ্রন অশ্বিনের আইসিসি টেস্ট র্যাঙ্কিং রেকর্ডকে ছাঁপিয়ে গিয়েছেন।
ভারত ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহ সোমবার ইংল্যান্ড জুটি জো রুট এবং হ্যারি ব্রুক ছাড়াও শ্রীলঙ্কার কামিন্দু মেন্ডিসের সঙ্গে আইসিসি বর্ষসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন।
নিঃসন্দেহে সর্বকালের সর্বশ্রেষ্ঠ পেস বোলারদের একজন, ভারতের সুপারস্টার যশপ্রীত বুমরাহ টেস্ট ক্রিকেটে ২০০ উইকেটের মাইলফলক অতিক্রম করার সঙ্গে তাঁর ক্রিকেট ক্যারিয়ারে একটি নতুন উচ্চতায় পৌঁছে গেলেন।
বর্ডার-গাভাস্কার ট্রফি ২০২৪-এর চতুর্থ ম্যাচ দুই দলের কাছেই গুরুত্বপূর্ণ। কারণ পাঁচ ম্যাচের সিরিজের প্রথম টেস্ট দারুণভাবে জিতে নিয়েছিল ভারত কিন্তু দ্বিতীয় ম্যাচেই ততধিক বড় ব্যবধানের হারের মুখ দেখতে হয়।
