Cart Total Items (0)

Cart

All Sports

নিজস্ব সংবাদদাতা: কোভিড ভ্যাকসিন না নেওয়ায় এর আগে অস্ট্রেলিয়ান ওপেনের বাইরে চলে গিয়েছিলেন। এবার আসন্ন মায়ামি ওপেন টুর্নামেন্ট খেলতে পারবেন না নোভাক জকোভিচ। ২২টি গ্র্যান্ডস্ল্যাম বিজয়ী টুর্নামেন্ট খেলতে না পারায় হতাশ আয়োজকরা।

সরকারের নিয়ম অনুযায়ী কোভিড ভ্যাকসিন না নিলে সেই দেশে প্রবেশ করা নিষেধ। তাই জকোভিচকে মায়ামি ওপেনে নামতে দেওয়া হবে না। টুর্নামেন্টের সঙ্গে যুক্ত ব্লেক বলেছেন, “জকোভিচ ছয়বারের মায়ামি ওপেন চ্যাম্পিয়ন। আমরা সরকারের সঙ্গে এই বিষয়ে কথা বলেছি। কিন্তু এটা আমাদের হাতে নেই।তাই মায়ামির দর্শকরা ওকে খেলতে দেখার সুযোগ হারাতে চলেছে।“

প্রসঙ্গত, ভ্যাকসিন না নেওয়ার কারণে এর আগেও অনেক প্রতিযোগিতায় নামতে পারেননি এই টেনিস তারকা। যার মধ্যে উল্লেখযোগ্য গতবছর অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে না পারা।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *